শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বর্তমান প্রশাসন শতভাগ সফল হবেন: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নিয়োগ পাওয়া জেলা প্রশাসকেরা (ডিসি) নির্বাচন অনুষ্ঠানের জন্য যোগ্য ও প্রস্তুত আছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। বর্তমান প্রশাসন নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

আজ বৃহস্পতিবার (৮ই জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুর রশীদ বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে যারা রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের এবার নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়নি।

তফসিল ঘোষণার আগে নতুন করে যে ৫৫ জন ডিসি নিয়োগ নিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমি আশাবাদী যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে। অভিজ্ঞতা কেউ সঙ্গে নিয়ে আসে না, অভিজ্ঞতা তৈরি হয় কাজ করতে করতে। দায়িত্ব পালনের মধ্য দিয়েই অভিজ্ঞতা অর্জিত হয়। যদি আমরা নিশ্চিত করতে পারি যে তাদের মনোভাব সঠিক এবং তারা সঠিক পথে চলবেন, তাহলে তারা শতভাগ সফল হবেন।

তিনি আরো বলেন, যদি কোথাও কোনো বিচ্যুতি বা নির্দিষ্ট কোনো সমস্যা দেখা যায়, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ঢালাওভাবে কিছু বলা ঠিক নয়। সামগ্রিকভাবে আমরা মনে করছি, তারা নির্বাচন পরিচালনার জন্য প্রস্তুত ও যোগ্য। তবে কোনো নির্দিষ্ট ক্ষেত্রে বাস্তব সমস্যা দেখা দিলে সেটি অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে উল্লেখ করেন আব্দুর রশীদ।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ই জানুয়ারি থেকে ৯ই জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ই জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০শে জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১শে জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২শে জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ই ফেব্রুয়ারি।

জে.এস/

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250