মঙ্গলবার, ২০শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর নির্দেশের তথ্য গোপন রেখে ইশরাক কেন ‘স্বেচ্ছায় অব্যাহতি’র দাবি করলেন, নেপথ্যে কী *** ধর্ম আলাদা হতে পারে, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য হতাশার: হুমায়ুন কবির *** চুয়েটের অচলাবস্থা নিরসনে সুপারিশ দিতে পরামর্শক কমিটি করল ইউজিসি *** হরমুজে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: আরাঘচি *** পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল তিন বিভাগে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** গেন্ডারিয়ার সেই ‘মাদকের আস্তানায়’ যৌথ অভিযান, ১৫ জনের কারাদণ্ড *** দাঙ্গা নিয়ন্ত্রণে ‘কারফিউ’ জারি হচ্ছে ফ্রান্সে *** আট মাসে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক সংসদ সদস্যের পদত্যাগ, সরকার কী দায়মুক্ত *** ইকার্দিকে খোঁচা দিতে ১২ ইউরোয় আর্জেন্টিনার জার্সি বিক্রি

‘গ্রিন কার্ড’ নিয়ে যে সুখবর দিলেন কাজী মারুফ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৬ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফ। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের পাশাপাশি দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন বেশ কিছু সিনেমার মাধ্যমে। এবার ভক্তদের জন্য সুখবর দিলেন এই অভিনেতা।

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন মারুফ। সেখানেই ‘গ্রিন কার্ড’ নামের একটি সিনেমা নির্মাণ করেছেন তিনি। ফিল্ম ফ্যাক্টরির ব্যানারে বাংলা ও হিন্দি ভাষায় নির্মিত হয়েছে এটি। আর এই সিনেমার মাধ্যমেই নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন মারুফ।

বুধবার (৭ই ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে দেশের এক গণমাধ্যমে সিনেমার নানান বিষয় নিয়ে কথা বলেন।

মারুফ বলেন, ‘গ্রিন কার্ড’ সিনেমার নির্মাণকাজ শেষ হয়েছে। এটি প্রথম বাংলা সিনেমা, যার পুরোপুরি দৃশ্যধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রে। মূলত যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের জীবন নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। বর্তমানে এটি মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছি।

আরো পড়ুন: ‘রামায়ণে’ রামের চরিত্রে রণবীর, কে হচ্ছেন সীতা?

কবে নাগাদ ‘গ্রিন কার্ড’ সিনেমাটি মুক্তি দেবেন? এমন প্রশ্নের জবাবে মারুফ বলেন, চলতি মাসের শেষ সপ্তাহে অথবা মার্চের প্রথম সপ্তাহে দেশে ফিরব। দেশে ফিরেই সিনেমাটি মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন করব।

‘গ্রিন কার্ড’র চিত্রনাট্য রচনা এবং পারিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন মারুফ। সিনেমাটি নির্মাণে অভিনেতার সঙ্গে পরিচালনায় আরো ছিলেন রওশান আরা নিপা। অনলাইনে পরামর্শ দিয়েছেন মারুফের বাবা নির্মাতা কাজী হায়াৎ।

সিনেমায় মারুফের বিপরীতে অভিনয় করেছেন আমেরিকায় বসবাসরত বাংলাদেশি মডেল, ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার নুসরাত তিসাম ও নাজিদা সৈয়দ।

এ ছাড়া সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন— নওশীন, হিল্লোল, শিরিন বকুল, শিশুশিল্পী কাজী আরিশা, আকাশ রহমান, রাফি আহমেদ প্রমুখ।

এসি/ আই.কে.জে 

সুখবর ‘গ্রিন কার্ড’ কাজী মারুফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250