শুক্রবার, ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্যাটারির রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন ফি ৮-১০ হাজার টাকা *** ১ লাখ ৩১ হাজার ভোট ব্যবধানে বিজয়ী ধানের শীষ, আজ বিক্ষোভ জামায়াতের *** বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ১৭তম লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব *** ভোটকেন্দ্রে জাল ভোটের চেষ্টা, হাতেনাতে ধরা তিন শিক্ষার্থী *** ‘অনেক বিচারক বেলা ১১টায় আসেন, দেড়টা-দুইটায় চলে যান—এটা চলবে না’ *** বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের মার্কিন হামলা হলেও কয়েক মাস টিকে থাকার খাদ্য–জ্বালানি মজুত আছে ইরানের *** আজ ঢাকায় গাইবেন পাকিস্তানের মুর্তজা কিজিলবাশ *** দিল্লিতে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত *** শুধু ব্যবস্থা নেওয়া নয়, অপরাধের ঝুঁকি কমানো আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ১১ই মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের পদত্যাগের পর এবার নিজ দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে শেহরীন আমিন জানান, শিক্ষকতা পেশার সাত বছরে প্রশাসনিক কোনো দায়িত্ব পালনের ইচ্ছা তার ছিল না। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের আহ্বানে সাড়া দিয়ে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছিলেন।

নিজের অভিজ্ঞতা ব্যক্ত করে তিনি লেখেন, ‘আমি সামান্য লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ, এত বড় দায়িত্ব যা সচরাচর একটু সিনিয়র শিক্ষকরা পান, সেই দায়িত্ব আমি!’

বিশেষ করে ‘নতুন বাংলাদেশ’ গড়ার স্বপ্ন এবং নিজের বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো কিছু করার তাড়না থেকেই তিনি এ দায়িত্ব নিয়েছিলেন বলে পোস্টে উল্লেখ করেন।

বিদায়ী প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের নেতৃত্বের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘গত দুটি বছর আমি সাইফুদ্দীন স্যারের কাছে থেকে শিখেছি, কীভাবে একজন প্রক্টরকে অতিমানব মাত্রার ধৈর্য ধরতে হয়, উত্তপ্ত পরিস্থিতি কীভাবে হাসিমুখে নির্বিকার থেকে ট্যাকেল দিতে হয়। আর সর্বোপরি কীভাবে নিজের আত্মসম্মান সমুন্নত রাখতে হয়। ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা ও মমতায় তিনি শিক্ষার্থীদের আগলে রেখেছিলেন। ওনার টিম মেম্বার হিসেবে আমরাও তাই করার চেষ্টা করেছি, করছি।’

জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তী সময়ের কথা স্মরণ করে শেহরীন আমিন উল্লেখ করেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বর্তমান প্রক্টরিয়াল টিম যে ধরনের পরিস্থিতির মোকাবিলা করেছে, তা সম্ভবত অন্য কোনো টিমকে করতে হয়নি।

পোস্টের শেষে তিনি নতুন প্রক্টর ও তার টিমের প্রতি অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের টিমের সাথে কাজ করা এবং সাইফুদ্দীন স্যারের নেতৃত্বে থাকা আমার জন্য এক পরম সম্মানের বিষয় ছিল। নতুন টিমের জন্য শুভকামনা রইল। এর আগে গতকাল রোববার ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। 

শেহরীন আমিন ভূঁইয়া মোনামি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250