রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি

গত তিনটি নির্বাচনকে ‘অবাধ ও সুষ্ঠু’ বলা বিদেশি পর্যবেক্ষক সংস্থা চায় না ইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৮ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৫

#

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

গত তিনটি জাতীয় সংসদ নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ বলে বৈধতা দিয়েছে এমন বিদেশি পর্যবেক্ষক সংস্থাকে আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার সুযোগ দিতে চায় না নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (৮ই জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং-এর সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এসব কথা বলেন।

সিইসি আরও বলেন, ‘আমরা এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নকে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য চিঠি দিয়েছি। আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবেন, যাদের অতীতে নির্বাচন পর্যবেক্ষণ করার অভিজ্ঞতা রয়েছে। তবে গত তিনটি নির্বাচন ভালো হয়েছে বলে যেসব বিদেশি পর্যবেক্ষক সার্টিফিকেট দিয়েছেন, তাদের আমরা নেব না।’

সিইসি বলেন, ‘তারা নির্বাচনের জন্য প্রস্তুতি জানতে চেয়েছেন। আমরা প্রস্তুতি জানিয়েছি। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগের বিষয়ে তাদের জানানো হয়েছে। বিভিন্ন ধরনের প্রশিক্ষণের বিষয়ে জানানো হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন হবে আশা তাদের।'

জে.এস./

প্রধান নির্বাচন কমিশনার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250