সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

ফেসবুকে প্রেম, দেখা করতে গিয়ে দেখলেন বসে আছেন স্ত্রী!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

স্বামীর কুকীর্তি ধরতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খোলেন স্ত্রী। এরপর পরিকল্পনা অনুযায়ী, স্বামীর সঙ্গে শুরু করেন প্রেম। বিপত্তি ঘটে দেখা করার দিন। সেদিন ফেসবুক প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে স্বামী দেখেন তার স্ত্রী বসে আছেন। এমন ঘটনা ঘটেছে ভারতের মুর্শিদাবাদের ডোমকল বাসস্ট্যান্ডে।    

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওই স্বামীর নাম বিক্রম মণ্ডল (৪০)। তার বাড়ি পশ্চিমবঙ্গের ডোমকলের মোমিনপুরে। তিনি মাছের ব্যাবসায়ী। তার দুই ছেলে কেরালায় শ্রমিকের কাজ করেন।

আরো পড়ুন : বিশ্বের সবচেয়ে দামি মাছের নাম কি?

অভিযোগ, একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বিক্রমের। তা নিয়ে সংসারে অশান্তিও হয়। এরপর স্বামীকে শায়েস্তা করতেই ফেসবুক অ্যাকাউন্ট খোলেন বিক্রমের স্ত্রী। স্বামীর অ্যাকাউন্টে পাঠান ফ্রেন্ড রিকোয়েস্ট। সেটা গ্রহণ করতেই ম্যাসেঞ্জারে চ্যাটিং শুরু। এক পর্যায়ে স্বামীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেন বধূ। এরপর দেখা করার প্রস্তাব দেন বিক্রম। তবে তিনি ভাবতেও পারেননি তার সঙ্গে কী ঘটতে চলেছে।

এক সময়ে না দেখা প্রেমিকার ডাকে সাড়া দিয়ে বিয়ের জন্য ব্যাগপত্র গুছিয়ে গত বৃহস্পতিবার দুপুরে চলে আসেন ডোমকল বাসস্ট্যান্ডে। আসেন ফেসবুকের প্রেমিকাও। নির্ধারিত জায়গায় এসে প্রেমিক স্বামী দেখেন পিছন ফিরে যিনি বসে আছেন তিনি আর কেউ নন তার স্ত্রী। এদিকে এই পরিকল্পনার কথা আগেই ওই নারী তার ভাইদের জানিয়েছিলেন। তারা এসে বিক্রমকে বেধড়ক মারধর করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

সূত্র : সংবাদ প্রতিদিন

এস/কেবি

ফেসবুকে প্রেম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250