শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

বাচ্চাদের টিফিনে দিতে পারেন মজাদার ব্রিনজাল কিমা চিজ মোসাকা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫২ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

মাঝে মাঝে সন্তানদের টিফিনে একটু ভিন্ন মজাদার ও সুস্বাদু খাবার বানিয়ে দিতে পারেন। এতে একই খাবার খেতে খেতে তাদের মধ্যে একঘেয়েমি চলে আসবে না। কোনো একদিন মজাদার ও বৈচিত্র্যপূর্ণ পদ ব্রিনজাল কিমা চিজ মোসাকা তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন। রইলো রেসিপি-

উপকরণ : মাটন, চিকেন কিংবা বিফ কিমা আধা কেজি, পেঁয়াজ কিমা আধাকাপ, রসুনকুচি ১ টেবিল চামচ, জিরাবাটা ১ চা চামচ, আদা কুচি ১ চামচ, গরম মশলার গুড়া ১ চামচ, তেল ৪ টেবিল চামচ, গোলমরিচের গুড়া ১ চামচ, লবণ পরিমাণমতো, মরিচ গুড়া ১ চামচ, ওয়েষ্টার সস ১ টেবিল চামচ, টমেটোর সস আধাকাপ, বেগুন ২ টি, আলু আধাকেজি, ময়দা ও কর্নফ্লাওয়ার আধা কাপ,  সরিষাবাটা ১ চামচ, মোজরোলা চিজ ১ কাপ।

আরো পড়ুন : শাহি নার্গিসি কোফতা তৈরি করবেন যেভাবে

প্রস্তুত প্রণালি : প্রথমে কিমা শুধু লবণ দিয়ে সিদ্ধ করুন। পাত্রে তেল দিয়ে রসুনকুচি ও পেঁয়াজ দিন। বাদামি হলে বাকি সব মশলা ও কিমা দিয়ে নাড়ুন। টমেটোর সস, ওয়েস্টার সস, পরিমাণমতো লবণ দিয়ে নেড়ে নামান। ময়দা ও কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুড়া, সরিষাবাটা, লবণ পানি দিয়ে সুন্দর গোলা তেরি করুন। বেগুন গোল করে পাতলা করে কেটে নিন। ওই মিশ্রণে বেগুন ডুবিয়ে ডুবো তেলে বাদামি করে ভাজুন। 

এরপর আলু সিদ্ধ করে চটকিয়ে তাতে ভাজা পেঁয়াজ, শুকনো মরিচ ভাজা, গোলমরিচের গুড়া, লবণ, ২ চামচ ঘি দিয়ে মেখে নিন। যে পাত্রে মোসাকা দেবেন সেখানে বাটার ব্রাস করুন। নিচে আলু লেয়ার করে তার উপর বেগুন ভাজা দিন। তার উপর কিমা, বেগুন, আবার কিমা দিন। উপরে মোজরোলা চিজ সাজিয়ে দিন। ওভেন ৫ মিনিট প্রিহিট করুন। ২৫০ ডিগ্রি তাপে ১০ /১৫ মিনিট বেক করুন। 

এস/কেবি


ব্রিনজাল কিমা চিজ মোসাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250