সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

টাকা নয়, প্রকাশ্যেই তুলে নিয়ে গেল পুরো এটিএম মেশিন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৪ পূর্বাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৫

#

ছবি: ভিডিও থেকে নেওয়া।

ক্রেন দিয়ে দোকানের একটি অংশ ভেঙে প্রকাশ্যে তুলে নিয়ে যাওয়া হচ্ছে একটি এটিএম মেশিন। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

টিআরটি মিডিয়া জানিয়েছে, ঘটনাটি যুক্তরাজ্যের। ভিডিওতে দেখা যায়, একদল লোক ক্রেন দিয়ে দোকানের সামনের অংশ ভেঙে এটিএম মেশিনটি বের করে আরেকটি বাহনে করে সেটি অন্যত্র সরিয়ে নিচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চুরির ঘটনার সঙ্গে জড়িতরা সবাই মুখ বেধে ঘটনাস্থলে এসেছিলেন। তারা দ্রুত এটিএম মেশিনটি নিয়ে পালিয়ে যান।

এদিকে এটিএম মেশিন চুরির ঘটনায় তদন্তে নেমেছে যুক্তরাজ্য পুলিশ। ইতিমধ্যে ঘটনা সংশ্লিষ্ট তথ্য প্রদানে স্থানীয়দের সহায়তা চেয়েছে পুলিশ।

জে.এস/

এটিএম মেশিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250