বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক ফাঁসির আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩১ পূর্বাহ্ন, ৭ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আবুল হোসেনকে (৫১) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৭ই নভেম্বর) সকালে র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ ও র‌্যাব-১৪ এর যৌথ আভিযানিক দল নেত্রকোনা সদর থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত সুফিয়া খাতুন (৩৫) হত্যা মামলায় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. আবুল হোসেনকে নেত্রকোনা সদর থানা শ্রীধরপুর এলাকা থেকে গ্রেফতার করে।

আরও পড়ুন: ট্রাম্পকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর জানান, গত ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি কিছুটা ভেঙে পড়ে। সেই সুযোগে আবুল হোসেন কারাগারে অবস্থানরত অন্যান্য আসামির যোগসাজশে কাশিমপুর কারাগারের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে জেল ভেঙে পালিয়ে আত্মগোপনে চলে যান।

এ ঘটনায় জেল কর্তৃপক্ষ বাদী হয়ে কোনাবাড়ী থানায় মামলা দায়ের করে। গ্রেফতার আবুল হোসেনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এসি/ আই.কে.জে/

গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250