মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

ঘরেই তৈরি করুন কাঁচা আমের আইসক্রিম

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৭ অপরাহ্ন, ২১শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

গরমকালে ঠান্ডা পানীয়র থেকেও বেশি যেটা সকলের প্রিয়, সেটা হলো আইসক্রিম। চকলেট হোক অথবা অরেঞ্জ, যে কোনও আইসক্রিম খেলেই সাময়িক তৃপ্তি পাওয়া যায় গরমে। এখন আবার বাজারে এসেছে কাঁচা আমের আইসক্রিম, যা একবার খেলে মুখে লেগে থাকবে। তবে বাজার চলতি যে সমস্ত আইসক্রিম পাওয়া যায় সেগুলো এক প্রকার প্যাকেটজাত খাবারের মধ্যেই পড়ে। তাই বাজার থেকে না কিনে আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারেন কাঁচা আমের আইসক্রিম।

আরো পড়ুন : একটু ভিন্ন স্বাদের তরমুজের আইসক্রিম!

উপকরণ:

দুটি কাঁচা আম, ১ লিটার দুধ, ৩ টেবিল চামচ গুঁড়ো দুধ, দেড় কাপ পানি, কনডেন্স মিল্ক হাফ কাপ, হাফ কাপ চিনি, সবুজ রং (খাওয়ার) কয়েক ফোঁটা, এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দুটি ডিমের কুসুম, এক কাপ ক্রিম।

পদ্ধতি:

প্রথমে কাঁচা আম ছোট ছোট করে কেটে নিন। এবার কেটে রাখা আমগুলো অল্প পানিতে ভালো করে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে একটি ছাঁকনি নিয়ে পানি থেকে আলাদা করে রাখুন সেদ্ধ করে রাখা কাঁচা আমগুলো। তবে ওই পানি ফেলে দেবেন না। আম থেকে আলাদা করে রাখা পানি চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এবার তাতে দিয়ে দিন পরিমাণ মতো খাওয়ার সবুজ রং। পাত্রটি আলাদা করে সরিয়ে রেখে দিন। এবার অন্য একটি পাত্রে এক লিটার দুধ ফুটিয়ে নিন। ফুটন্ত অবস্থাতেই দিয়ে দিন কনডেন্সড মিল্ক, হাফ কাপ কর্নফ্লাওয়ার, দুটি ডিমের কুসুম। পুরো মিশ্রণটি ভালো করে নাড়াতে থাকুন।

দুধ ঘন হয়ে এলে চুলা বন্ধ করে দিন। অন্য যে পাত্রটিতে চিনির মিশ্রণটি রাখা ছিল তাতে দিয়ে দিন ক্রিম। অল্প অল্প করে দুধ দিয়ে এবার নাড়াতে থাকুন সম্পূর্ণ মিশ্রণটি। সবশেষে দিয়ে দিন আমের ছোট ছোট টুকরোগুলো। ব্যাস, এবার আপনার কাজ শেষ। এবার কয়েক ঘন্টা ফ্রিজে রেখে দিন পুরো মিশ্রণটি। ঘন্টাখানেক ফ্রিজে রাখার পরেই আপনার কাঁচা আমের আইসক্রিম তৈরি হয়ে যাবে।

এস/  আই.কে.জে


রেসিপি কাঁচা আমের আইসক্রিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250