রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু *** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’

হাতের যত্নে অবহেলা নয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৪ অপরাহ্ন, ২৫শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

এই গরমে রোদের তাপ, চুলার তাপ বিভিন্ন কারণে ট্যান পড়ে ত্বক তার স্বাভাবিক উজ্জ্বলতা হারায়। রূপচর্চায় অনেকেই মুখ ও ঘাড়কেই গুরুত্ব দেন বেশি। যার ফলে অযত্নে থেকে যায় হাত। মুখের চেয়ে হাতের সৌন্দর্য দ্রুত কমে যায়। তাই হাতের যত্নে অবহেলা নয়! চলুন জেনে নেই কিভাবে সহজেই হাতের যত্ন নিতে পারেন:

নিয়মিত স্ক্রাবিং করা খুব জরুরি। চকোলেটের গুঁড়ো মিশিয়ে স্ক্রাবার বানিয়ে নিন। এবার তা দিয়ে সপ্তাহে দু দিন স্নানের সময় স্ক্রাব করুন। এতে ত্বকের ওপরে জমে থাকা ধুলোময়লা সাফ হয়ে যাবে। এবং ট্যান তুলতেও সাহায্য করবে। 

আরো পড়ুন : পাকা ও মিষ্টি লিচু চিনে যেভাবে কিনবেন

চালের আটায় সামান্য হলুদ, বেসন ও মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার তা হাতে আর পায়ে লাগিয়ে নিন। ৫-৭ মিনিট সার্কুলার মিশিয়ে ম্যাসাজ করে ধুয়ে নিন। 

কমলালেবুর খোসার গুঁড়ার সঙ্গে চন্দন কাঠের গুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টে টমেটোর পাল্পও যোগ করা যেতে পারে। এটা হাতে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ভেজা হাতে স্ক্রাব করে ভেজা তোয়ালে দিয়ে মুছে নিন। 

মুখের পাশাপাশি হাতে আর পায়ে অর্থাৎ শরীরের খোলা অংশে সানস্ক্রিন লাগাতে হবে নিয়ম করে। এবং বাইরে থাকলে ৩-৪ ঘণ্টা পরপর রি-অ্যাপলাই করতে হবে। মেঘলা দিনেও সানস্ক্রিন লাগানো বন্ধ করা যাবে না।

এস/ আই.কে.জে/
  

টিপস হাতের যত্ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250