বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র *** অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের *** গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি, ফেসবুকে তোলপাড় *** চড়া মূল্যে নামমাত্র শুল্ক ছাড়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে বিতর্ক *** ‘অর্ধকোটি’ টাকাসহ ঠাকুরগাঁও জামায়াতের আমির আটক *** নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ বিদেশি পর্যবেক্ষক ও ১৯৭ সাংবাদিক *** গণভোটে ‘না’ ভোট দেবেন আসিফ মাহতাব *** ভারতকে জবাব দেওয়া বড় সাফল্য হিসেবে দেখছেন বিসিবি সভাপতি *** সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়ম ভেঙে নির্বাচনী প্রচারণা *** যেমন ছিল অন্তর্বর্তী সরকারের শেষ দিনে সচিবালয়ের চিত্র

গুলিবিদ্ধ হাদিকে দেখতে ঢাকায় পরিবার, এই ফাঁকে গ্রামের বাড়িতে চুরি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৪ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (১২ই ডিসেম্বর) রাতে ঝালকাঠির নলছিটিতে শহরের খাসমহল এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় তাদের পরিবারের কোনো সদস্য বাড়িতে ছিলেন না। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম।

ওসমান হাদির প্রতিবেশী গোলাম কিবরিয়া বলেন, ভোররাতে নামাজের জন্য বের হলে হাদির বাড়ির পেছনে দুজনকে দেখতে পান তিনি। সন্দেহ হলে দাঁড়াতে বললে তারা দৌড়ে পালিয়ে যায়।

আজ শনিবার সকালে বাসা দেখাশোনার দায়িত্বে থাকা আরেক প্রতিবেশী জান্নাতি আক্তার বলেন, তিনি সকালে বাসার সামনে একটি গামছায় মোড়ানো টাকা পরিত্যক্ত অবস্থায় পান। বিষয়টি ওসমান হাদির বড় বোন ফাতেমা বেগমকে তিনি জানান। খবর পেয়ে তার বড় বোন এসে বাসায় ঢুকে দেখতে পান, ঘরের আলমারি ভাঙা। আলমারিতে থাকা নগদ টাকা চোর নিয়েছে বলে তিনি জানিয়েছেন।

ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন, কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে ঢুকে। কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, সেটা তারা জানতে পারেননি।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো প্রাথমিক তদন্ত চলমান আছে। পুলিশ পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি।

বেলা দুইটা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।

শরিফ ওসমান হাদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250