শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম *** মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: পুলিশের অবহেলা তদন্তে কমিটি, প্রতিবেদন দিতে হবে আজই *** হরমুজ খুলে দিতে ইরানের সাত দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ট্রাম্প *** হরমুজ প্রণালি খুলতে ‘নতুন পরিকল্পনায়’ সর্বোচ্চ নেতার সমর্থন: ইরানের প্রেসিডেন্ট *** ‘একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’-এর আত্মপ্রকাশ: একাত্তর-চব্বিশ মুখোমুখি না করার দাবি

মজাদার নারকেল বানের রেসিপি জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

নারকেল দিয়ে অনেক মজার মজার খাবার নিশ্চয়ই খেয়েছেন কিন্তু নারকেলের বান খেয়েছেন কি? নারকেল দিয়ে বানাতে পারেন এই সুস্বাদু বান। শিশুর টিফিনেও দিতে পারেন ভিন্ন স্বাদের এই পদ। চলুন জেনে নিই বাড়িতে বানাতে রেসিপিটি-

উপকরণ:

কোরানো নারকেল ১টি, চিনি আধা কাপ, গুঁড়া দুধ ১ কাপের ৩ ভাগের ১ ভাগ অংশ, পানি সামান্য পরিমাণে, লবণ ১ চিমটি, চিনি দেড় টেবিল চামচ, ইস্ট দেড় চা-চামচ, দুধ সিকি কাপ, ময়দা পৌনে ২ কাপ, মাখন ২ টেবিল চামচ, ডিম ১টি, লবণ আধা চা-চামচ, সাদা তিল পরিমাণমতো।

আরো পড়ুন : মুচমুচে মুড়ির পাকোড়া!

প্রণালি:

প্রথমেই নারকেলের পুর বানানোর জন্য নারকেল কুরে নিতে হবে। সিকি কাপ নারকেল আলাদা করে রাখুন। বাকি নারকেল, চিনি, গুঁড়া দুধ, সামান্য পানি ও লবণ চুলায় কিছুক্ষণ জ্বাল দিয়ে নিতে হবে। পানি টেনে মিশ্রণটা কিছুটা আঠালো হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখন বানের ডো তৈরির জন্য একটি পাত্রে হালকা গরম দুধ নিয়ে নিন। তাতে চিনি আর ইস্ট ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ইস্ট কিছুটা ফুলে উঠলে ডিমের অর্ধেক অংশ, মাখন, ময়দা, লবণ আর তুলে রাখা সিকি কাপ নারকেল দিয়ে ডো মেকারে ৩-৪ মিনিট হাই স্পিডে মিশিয়ে নিন সবকিছু।

ডো মেকার ব্যবহার না করলে হাতে ১৫-২০ মিনিট খুব ভালোভাবে মথে নিতে হবে। ডোটাকে ভালোভাবে ঢেকে ১ ঘণ্টা রেখে দিতে হবে। ১ ঘণ্টা পরে এটিকে মোট ৮ ভাগ করে নিন। প্রতিটি ভাগের মধ্যে আগে থেকে বানিয়ে রাখা নারকেলের পুর দিয়ে দিন। বান পছন্দমতো আকারে তৈরি করে নিন। একটি বেকিং পেপার দেওয়া ট্রের ওপর সাজিয়ে ১০ মিনিটের জন্য আবারও রেখে দিন। এরপরে ওপরে বাকি ডিম ব্রাশ করে সাদা তিল ছড়িয়ে দিন। ওভেনে ১৯০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ২৫ মিনিট বেক করে নিন। ওভেন থেকে নামিয়ে বানের ওপরে মাখন ব্রাশ করে দিন। কিছুটা ঠান্ডা হলে পরিবেশন করুন।

এস/কেবি


নারকেল বান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা

🕒 প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর

🕒 প্রকাশ: ০৯:৫০ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’

🕒 প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250