মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মালয়েশিয়া থেকে ফিরলেন আড়াই হাজার বাংলাদেশি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১২ অপরাহ্ন, ২১শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

মালয়েশিয়া থেকে ফিরলেন আড়াই হাজারের বেশি বাংলাদেশি। চলতি মাসে শুরু হওয়া অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির আওতায় ২ হাজার ৫৩০ অবৈধ বাংলাদেশি দেশে ফিরেছেন। গত ১লা মার্চ দেশটিতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি চালু হওয়ার পর ২০ দিনে এই বাংলাদেশিরা জরিমানা দিয়ে দেশে ফিরেছেন। 

বুধবার (২০শে মার্চ) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা ও মালয়েশিয়া গেজেটের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির আওতায় গত ২০ দিনে ১১ হাজার ৯৪৩ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ২ হাজার ৫৩০ জন।

দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক রুসলিন জুসোহ বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার পর্যন্ত মোট ১৬ হাজার ৮২৪ জন নথিবিহীন অভিবাসী নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে প্রত্যাবাসন কর্মসূচিতে নিবন্ধন সম্পন্ন করেছেন। নিবন্ধনকৃতদের মধ্যে ১২ হাজার ৪৯৫ জন পুরুষ, ৩ হাজার ৭২৮ জন নারী, ৩১০ জন তরুণ ও ২৯১ জন তরুণী রয়েছেন।

আরো পড়ুনজিম্মি জাহাজের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করলো জলদস্যুরা

রুসলিন বলেন, কর্মসূচিতে অবৈধ অভিবাসীদের সর্বোচ্চ সংখ্যক নিবন্ধন করেছেন ইন্দোনেশিয়ার নাগরিকরা। ৭ হাজার ৭৮২ জন ইন্দোনেশীয় দেশে ফেরত যেতে নিবন্ধন করেছেন। আর দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।

মালয়েশিয়ায় অবস্থানরত ২ হাজার ৫৩০ জন বাংলাদেশি দেশে ফেরার জন্য নিবন্ধন করেছিলেন। এরপরই ভারতের ২ হাজার ৪৫৪ জন ও পাকিস্তানের এক হাজার ৬১৭ জন নাগরিক নিবন্ধন করেছেন।

রুসলিন বলেন, বাংলাদেশিদের মধ্যে অন্তত ৯৪ জন তাদের নিয়োগকর্তার মাধ্যমে প্রতারিত হয়েছেন। তাদের সবাইকে চাকরির নিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট নিয়োগকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

‘প্রতারণার শিকার হওয়া কর্মীদের কাউকে আটক করা হয়নি। অভিবাসন বিভাগ তাদের আশ্রয়কেন্দ্রে জায়গা দিয়েছে। কারণ তারা অভিবাসন আইনে কোনো অপরাধ করেননি।’

এসি/ আই.কে.জে/


বাংলাদেশি মালয়েশিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুরুল হক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250