শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

ইসিকে চাপ দেওয়া তারেক রহমানের ‘সেই পরিকল্পনা’র অংশ কি না—জানতে চান নাহিদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১০ পূর্বাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ‘পরিকল্পনা’ নিয়ে জনগণের মনে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল সোমবার (১৯শে জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

তারেক রহমানের বিষয়ে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফেরত এসে বলেছিলেন যে তার একটা পরিকল্পনা আছে। একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করাটা তার পরিকল্পনার অংশ কি না, এ প্রশ্ন জনগণের মনে তৈরি হয়েছে। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা, নির্বাচনকে একদিকে হেলে ফেলানো, প্রশাসনকে চাপ প্রয়োগ, নির্বাচন প্রশ্নবিদ্ধ করা, গণভোটে “না”-এর পক্ষে যাতে ভোট পড়ে, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের সংসদে নেওয়া—এগুলো তার পরিকল্পনার অংশ কি না, তা নিয়ে আমাদের সবার মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে।’

তারেক রহমানের উদ্দেশে নাহিদ বলেন, ‘যদি তার পরিকল্পনা এটা থাকে, এই নির্বাচন নিরপেক্ষভাবে হবে না, ভোটকেন্দ্র দখল হবে, প্রশাসনে দলীয়করণ হবে, নির্বাচন কমিশনকে চাপ দিয়ে তার নিজের দলের পক্ষে রায় নিয়ে আসা হবে, দেশের জনগণ ও তরুণসমাজ এগুলো মেনে নেবে না। তার পরিকল্পনাটা জনগণের সামনে স্পষ্ট করা উচিত।’

নির্বাচন কমিশন বিএনপি প্রার্থীদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি জানান, গণভোটের প্রচারে ছবি থাকায় এনসিপি প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হচ্ছে৷ অথচ তারেক রহমানের বিভিন্ন ব্যানার-ফেস্টুন থাকলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

নির্বাচন কমিশন আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে গত রোববার কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেন রিটার্নিং কর্মকর্তা। এ প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, তারেক রহমানের ছবি পুরো ঢাকা শহরে, পুরো বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে। আরও অনেক প্রার্থীর ছবিও ব্যবহার করা হচ্ছে। তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

ইসি যদি পক্ষপাতদুষ্ট আচরণ করে, সেটা নির্বাচনে প্রভাব ফেলবে এবং নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচন যদি সুষ্ঠু-নিরপেক্ষ না হয়, তাহলে এর দায় অন্তর্বর্তী সরকার ও অধ্যাপক ইউনূসের ওপর আসবে।

নাহিদ ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250