রবিবার, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে *** নিউইয়র্কে করোনা মহামারি তহবিল আত্মসাৎ, ৮ বাংলাদেশির দোষ স্বীকার *** টিউলিপকে ফেরাতে যুক্তরাজ্যের কাছে দাবি জানাবে বিএনপি সরকার *** তারেক রহমান চ্যালেঞ্জ মোকাবিলা করতে গেলে বিএনপিই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে *** অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা *** মন্ত্রী হওয়ার কোনো প্রস্তাব পেয়েছেন কি তামিম? *** এমপিদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রীদের শপথ বিকেল ৪টায় *** তারেক রহমানের মন্ত্রিসভার আলোচনায় যারা

ইআইবি, ইইউ বাংলাদেশকে ঋণ ও অনুদান দিচ্ছে প্রায় ৪০ কোটি ইউরো

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ৫ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি) বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে ৩৫০ মিলিয়ন বা ৩৫ কোটি ইউরোর কাঠামোগত ঋণ অনুমোদন করেছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অতিরিক্ত ৪৫ মিলিয়ন বা ৪ কোটি ৫০ লাখ ইউরো অনুদান দেবে। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস ও অভিযোজনের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে সহায়তা করাই এসব প্রকল্পের লক্ষ্য।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৫৮তম বার্ষিক সভা চালাকালে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আর্থিক অংশীদারদের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে বাংলাদেশের। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করা।

গতকাল রোববার (৪ঠা মে) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) সভাপতি নাদিয়া কালভিনোর দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে ইআইবির চলমান সহায়তার পরিধি বাড়ানো এবং বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই বৈঠকে এ ঋণ ও অনুদানের অনুমোদন হয়।

পরে অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান ঋণদাতা প্রতিষ্ঠান ইআইবি ২০০০ সাল থেকে বাংলাদেশের সঙ্গে কাঠামোগত চুক্তির আওতায় কাজ করে আসছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি স্বাস্থ্য, পানি সরবরাহ, পরিবহন ও যোগাযোগ খাতের ছয়টি চলমান প্রকল্পে প্রায় ৬৩৫ মিলিয়ন বা ৬৩ কোটি ৫০ লাখ ইউরো বিনিয়োগ করেছে। 

ইআইবি মূলত ইইউ সদস্যদেশগুলোতে কার্যক্রম পরিচালনা করে। তা সত্ত্বেও প্রতিষ্ঠানটি বিশ্বের ১৬০টির বেশি দেশ ও অঞ্চলে ইইউর উন্নয়ন সহযোগিতা বাস্তবায়নে ভূমিকা রাখছে।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বৈঠকে মানবসম্পদ উন্নয়ন এবং অবকাঠামো খাতে আরও বিনিয়োগের প্রয়োজনীয়তায় বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণ এবং মধ্যম আয়ের ফাঁদ এড়ানোর চ্যালেঞ্জ মোকাবিলায় এ বিনিয়োগ অপরিহার্য।

এইচ.এস/

ইইউ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250