মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

মুগ ডালের পাকন পিঠা তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতে পিঠার ধুম পড়ে যায় প্রত্যেক বাড়িতে। এই সময় নানান রকমের পিঠার মধ্যে পাকন পিঠা অন্যতম। তবে পাকন পিঠার মধ্যেও নানা রকমভেদ আছে- নকশি পাকন, সুন্দরি পাকন, মুগ পাকন, ডালের পাকন, সুজির পাকন ইত্যাদি। এসবের মধ্যে মুগ পাকন পিঠা বেশ জনপ্রিয়।

ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এ পিঠা। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন মচমচে। চলুন তবে জেনে নেওয়া যাক মুগ ডালের পাকন পিঠার রেসিপি-

উপকরণ-

১. মুগ ডাল ১ কাপ

২. চালের গুঁড়া ২ কাপ

৩. তেল ২ টেবিল চামচ

৪. লবণ স্বাদমতো

৫. জর্দার রং সামান্য

৬. তেল ভাজার জন্য

৭. পানি ও

৮. চিনি।

আরো পড়ুন : মাছের ঝুরি কাবাব তৈরির রেসিপি

পদ্ধতি-

প্রথমে ডাল সেদ্ধ করে নিন সামান্য লবণ ও জর্দার রং দিয়ে। ডালের পানি এমনভাবে দিতে হবে যেন ডাল সেদ্ধ হয়ে গলে মাখা মাখা ভাব থাকে।

তারপর সেটি ডালঘুটনি দিয়ে ঘুটে বা ব্লেন্ড করে চালের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়তে হবে। রুটি বানানোর জন্য যেভাবে আটা-ময়দা সেদ্ধ করা হয় ঠিক সেভাবেই করতে হবে।

মিশ্রণটি চুলা থেকে নামানোর আগে তেল দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে নামিয়ে ফেলতে হবে। গরম থাকতেই হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

এবার মোটা করে রুটি বানিয়ে ইচ্ছেমতো আকৃতিতে ডিজাইন করে নিতে হবে। অল্প আঁচে বাদামিরঙা করে ভেজে নিতে হবে।

অন্যদিকে পানি ও চিনি মিশিয়ে একসঙ্গে অল্প কিছুক্ষণ জ্বাল দিলেই তৈরি হয়ে যাবে সিরা। খুব বেশি ঘন করবেন না। সামান্য আঠালো হলেই হবে।

এরপর চুলা থেকে সিরা নামিয়ে পিঠাগুলো এতে ডুবিয়ে রাখুন ১০ মিনিট। ব্যাস তৈরি হয়ে যাবে মুগ ডালের পাকন পিঠা। এবার পরিবেশন করুন।

এস/এসি

রেসিপি মুগ ডাল পাকন পিঠা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250