বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের *** মানহানির এক মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু *** শেখ হাসিনার সব অপকর্মের লাইসেন্স ওয়ান-ইলেভেন থেকে এসেছে: ফারুকী

ডিএনসিসি: কর্মরত অবস্থায় কর্মী মারা গেলে পরিবার পাবে ৮ লাখ টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৯ অপরাহ্ন, ৫ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

কোনো স্কেলভুক্ত মাস্টাররোল কর্মী এবং দৈনিক মজুরিভিত্তিক (মাস্টাররোল) কর্মী কর্মরত অবস্থায় মারা গেলে তার পরিবারকে এককালীন অনুদান ৮ লাখ টাকা দিবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (৪ঠা এপ্রিল) ডিএনসিসির করপোরেশন সভায় এমন প্রস্তাব অনুমোদন দেন মেয়র আতিকুল ইসলাম। এর আগে গত পহেলা এপ্রিল ডিএনসিসির অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির এক সভায় এই প্রস্তাব করা হয়। 

আরো পড়ুন: রামপাল বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি, গ্রেফতার ১২

সভার কার্যবিবরণীতে বলা হয়, ওই দিন সদস্য-সচিব সভাকে জানান, মেয়র গত ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে নগর ভবনে আয়োজিত এক আলোচনা সভায় নিজ কর্মস্থলে কর্মরত অবস্থায় মর্মান্তিকভাবে সড়ক দুর্ঘটনায় নিহত পরিচ্ছন্নকর্মী মরহুমা আমেনার আত্মার মাগফিরাত কামনা করেন এবং ডিএনসিসিতে নিয়োজিত কোনো স্কেলভুক্ত মাস্টাররোল কর্মী এবং দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক/কর্মী কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করলে তার পরিবারকে এককালীন আট লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

এইচআ/ আই.কে.জে/

ডিএনসিসি অনুদান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250