মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

আট গোলের ম্যাচে দুর্দান্ত জয় ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

দুবাইতে অনুষ্ঠিত হয়েছে বিচ সকার ফুটবল বিশ্বকাপের ১২তম আসর। টুর্নামেন্টটিতে অংশ নিয়েছে ৬টি মহাদেশের ১৬টি দেশ। আসরের দ্বিতীয় দিনে ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটিতে দুর্দান্ত জয় পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

শুক্রবার (১৬ই ফেব্রুয়ারি) রাতে দুবাই ডিজাইন ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে ওমানকে ৫-৩ গোলে পরাজিত করেছে ব্রাজিল। বিচ সকার ফুটবলের নিয়মানুসারে ১২ মিনিট করে তিন পিরিয়ডে ৩৬ মিনিটের ম্যাচ হয়ে থাকে।

যেখানে প্রথম পিরিয়ডে ৪-২ গোলে এগিয়ে ছিল ব্রাজিল। দ্বিতীয় পিরিয়ডে আরও এক গোল শোধ করে ওমান। তৃতীয় পিরিয়ডে ওমানের কফিনে শেষ পেরেক ঠুকেন ব্রাজিলের এডসন হাল্ক। এতে করে ৫-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সর্বোচ্চ শিরোপাধারীরা।

এই ম্যাচে ব্রাজিলের হয়ে এডসন হাল্ক দুটি, মাউরিসিনহো, কাটারিনো এবং রদ্রিগো একটি করে গোল করেন। ওমানের হয়ে আব্দুল্লাহ আল সাউতি, আব্দুল রহমান আল ফাজারি ও খালিদ আল ওরাইমি একটি করে গোল করেন।

নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১৮ই ফেব্রুয়ারি পর্তুগালের মুখোমুখি হবে ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২০শে ফেব্রুয়ারি তারা মুখোমুখি হবে মেক্সিকোর।

আরো পড়ুন: ওয়াজেদ মিয়া পদক পেলেন ক্রীড়াঙ্গনের দু’জন

এবারের আসরে লাতিন আমেরিকা থেকে সুযোগ পেয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল ও কলম্বিয়া। বি গ্রুপে খেলছে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ স্পেন, ইরান ও তাহিত। অন্যদিকে ব্রাজিল খেলছে ডি গ্রুপে। যেখানে তাদের তিন প্রতিপক্ষ ওমান, পর্তুগাল ও মেক্সিকো।

টুর্নামেন্টের নিয়মানুসারে গ্রুপ পর্বে প্রতি দল তিনটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুটি করে চার গ্রুপ থেকে আটটি দল যোগ্যতা পাবে কোয়ার্টার ফাইনাল খেলার। এরপর সেমিফাইনাল, ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আগামী ২৫শে ফেব্রুয়ারি হবে টুর্নামেন্টের ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

এসি/


জয় ব্রাজিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250