মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

ইসিজির রিপোর্ট দেখে এআই বলে দেবে রোগী কতদিন বাঁচবে!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৪ পূর্বাহ্ন, ২রা নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

চিকিৎসার ক্ষেত্রে এআই অনেকখানি এগিয়ে গেছে। অনেকদিন আগেই এআই যুক্ত হয়েছে চিকিৎসা ক্ষেত্রে। সম্প্রতি নতুন একটি এআই টুল তৈরি করেছে গবেষক দল। তাদের দাবি, এই টুল হৃদরোগের ঝুঁকি আছে এমন ব্যক্তির মৃত্যু কবে হতে পারে তা জানাতে পারবে।

ল্যান্সেট ডিজিটাল হেলথে প্রকাশিত হয়েছে সেই গবেষণা পত্রটি। সেখানে জানানো হয়েছে এআই-এর সাহায্য নিয়ে হওয়া ইসিজি-এর সাহায্যে ভবিষ্যতের স্বাস্থ্য সমস্যা এবং মৃত্যুর ঝুঁকি মাপা যাবে। যদিও এই পরিকাঠামো এখনো প্রতিদিনের চিকিৎসা পরিষেবায় ব্যবহার করা হচ্ছে না।

এই প্রযুক্তির নাম এআই-ইসিজি রিস্ক ইস্টিমেটর (এআইআরই)। এর আগে এআই-ইসিজি-এর যে যে সুবিধা পাওয়া যেত না, নতুন এই টুলে সেগুলি আনার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে গবেষকরা।


গবেষকরা জানিয়েছেন, ১ লাখ ৮৯ হাজার ৫৩৯ জন রোগীর ১.১৬ মিলিয়ন ইসিজির রিপোর্টের তথ্যভাণ্ডারের মাধ্যমে এআইআরই টুলকে শেখানো হয়েছে। গবেষকরা দাবি করেছেন, এই প্রযুক্তি অন্তত ৭৬ শতাংশ ক্ষেত্রে ভবিষ্য়তে হতে চলা হার্ট রিদম সংক্রান্ত সমস্যা বুঝতে পারছে। অন্যদিকে ১০টির মধ্যে ৭টি ক্ষেত্রেই ধমনী সরু হয়ে রক্ত চলাচল সংক্রান্ত সমস্যা আগেভাগে বুঝতে পারছে। এই টুলকে এরই মধ্যে এআই ডেথ ক্যালকুলেটর নামেও ডাকা হচ্ছে।

গবেষকরা জানাচ্ছেন, এখন অত্যন্ত অভিজ্ঞ ডাক্তারের চোখেও যে বিপদের আশঙ্কা এড়িয়ে যেতে পারে, এই এআইআরই সেটাও বুঝে সতর্ক করতে পারবে। হৃদরোগ সংক্রান্ত ঝুঁকির কথা আগেভাগে জানতে পারলে তা ঠেকানো অনেক সহজ হবে।

ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)-এর অধীনে ২টি হাসপাতালে ট্রায়াল চলবে এআইআরই-এর। ২০২৫ সালের মাঝামাঝি থেকে শুরু হবে এটি। গবেষকরা মনে করছেন, আগামী পাঁচ বছরের মধ্যে হৃদরোগের চিকিৎসার ক্ষেত্রে এই টুল সার্বিকভাবে ব্যবহার করা হতে পারে।

এস/ আই.কে.জে

এআই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250