বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, যুদ্ধ শেষের দিকে—ফের দাবি ট্রাম্পের *** রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল ট্রাম্পের টেবিলে, ১০০% শুল্কের ঝুঁকিতে ভারত *** ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা *** সম্পর্ক মেরামতে দিল্লি যথেষ্ট উদ্যোগ নিয়েছে, এখন ঢাকার পালা: সাবেক ভারতীয় হাইকমিশনার *** হুতিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠক, হামলা না করার প্রতিশ্রুতি *** ভারত কেন একই কথা বারবার বলছে *** সত্যিই কী মক্কায় ড্রোন হামলা চালিয়েছেন ইয়েমেনের যোদ্ধারা *** কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’ *** শাহরিয়ার কবিরকে হুইলচেয়ার ব্যবহারের অনুমতি ট্রাইব্যুনালের

২৪শে সেপ্টেম্বর থেকে পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের ঝুঁকি নেই। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় আগামী ২৪শে সেপ্টেম্বর থেকে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। আজ রোববার (২১শে সেপ্টেম্বর) আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৪তম বৈঠক শেষে ও তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার পূজায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আশি হাজার স্বেচ্ছাসেবক রাখার কথা বলা হয়েছে।

একাধিক সংগঠন জানিয়েছে, দেশের ২৯টি জেলায় দুর্গাপূজা ঝুঁকিপূর্ণ—এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ওই তালিকা আমাদের কাছে আসেনি। তালিকা পেলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন জায়গায় যে প্রতিমা ভাঙচুরের খবর পাওয়া গেছে, এখন পূজা উদ্‌যাপন কমিটির দায়িত্বে রয়েছে এসব দেখভাল করার।

বৈঠকে মাদক নিয়ন্ত্রণ সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মিয়ানমার থেকে শুধু মাদক আসতেছে। এ সমস্ত মাদক বিক্রির টাকা দিয়ে বাংলাদেশ থেকে চাল, ওষুধ, সার পাচার হয়ে যাচ্ছে। এসব পণ্য পাচার রোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250