শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

১২ বছর পর সান্তোসের জার্সিতে মাঠ মাতালেন নেইমার!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভিলা বেলমিরা স্টেডিয়াম বাহারি রংয়ের বাতিতে সাজানো। স্লোগানে স্লোগানে উত্তাল। দর্শকদের হাতের কবজিতে, মাথায়, গায়ে নতুন রং-ঢংয়ের বন্ধনি, নানা চিত্র অংকিত ফেস্টুন হাতে উৎসবমুখর তরুণদের দল। কেন এত আয়োজন ব্রাজিলিয়ানদের, কেন সান্তোসে এত উচ্ছ্বাস? উত্তরটা বেশ সহজ। রাজপুত্র ঘরে ফিরেছেন। সেই রাজপুত্রকে দেখার জন্য, তার পায়ের জাদু দেখার জন্য দূরদূরান্ত থেকে এসেছেন হাজার হাজার ফুটবলভক্ত। কোন রাজপুত্রের কথা বলা হচ্ছে তাও প্রায় সবাই জানেন, নেইমার জুনিয়র।

প্রায় ১২ বছর ইউরোপের দুই শীর্ষ ক্লাবে (স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই বা পিএসজি) খেলার পর সৌদি আরবে (আল হিলাল) সংক্ষিপ্ত সময় কাটান নেইমার। এরপর পুনরায় নিজের দেশ ব্রাজিলে পেশাদার ফুটবল খেলায় ফিরেছেন এই তারকা।

শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে ৬ মাসের চুক্তি করেন নেইমার। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার (৫ই ফেব্রুয়ারি) মাঠে পুনরায় অভিষেক হয় তার। ৩৩তম জন্মদিনে প্রিয় ক্লাব সান্তোসের জার্সি গায়ে মাঠ মাতান তিনি। বোতাফোগো এফসির বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

আরো পড়ুন : জয়পুরহাটের সেই মাঠে অবশেষে ফুটবল খেললেন নারীরা

নেইমারের নামার সময় সান্তোস এগিয়ে ১-০ গোলে। কিন্তু দ্বিতীয়ার্ধে একটি গোল খেয়ে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।

এস/ আই.কে.জে/  


নেইমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250