ছবি: আরশিনগর
মানুষ কেন ঘর ছাড়ে? মোহ আর মুক্তির দ্বন্দ্বে জীবনের পরম সত্যটি কোথায় লুকিয়ে থাকে? এমন কিছু গভীর দার্শনিক জিজ্ঞাসার উত্তর খুঁজতে মঞ্চে ফিরছে আরশিনগর ঢাকার দর্শকপ্রিয় প্রযোজনা ‘সিদ্ধার্থ’।
নোবেলজয়ী জার্মান সাহিত্যিক হেরমান হেসের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত এই নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ।
আগামী ২২ ও ২৩ এপ্রিল শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার (এক্সপেরিমেন্টাল) হলে টানা দুই দিন এর চারটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে।
গৌতম বুদ্ধের আরেক নাম সিদ্ধার্থ হলেও হেরমান হেসের ‘সিদ্ধার্থ’ কোনো ধর্মীয় জীবনী নয়; এটি একজন মানুষের আত্ম-অন্বেষণের যাত্রা। নির্দেশক রেজা আরিফের ভাষায়, “গৌতম বুদ্ধের ঔজ্জ্বল্যে আড়াল হয়ে পড়া গৌতমের ব্যক্তিগত মনোজগতের রঙে সিদ্ধার্থকে আঁকা হয়েছে।”
নাটকে দেখা যাবে, ব্রাহ্মণকুমার সিদ্ধার্থ সন্ন্যাস গ্রহণের পর কঠোর সাধনা শেষে বুদ্ধের সাক্ষাৎ পেলেও তার শিষ্যত্ব গ্রহণ না করে নিজের পথে বেরিয়ে পড়ে। দীর্ঘ সংসারজীবন শেষে সে আশ্রয় নেয় নদীর কাছে। এই অভিজ্ঞতার মধ্য দিয়েই সে উপলব্ধি করে জীবনের বৃহত্তর মানে।
নিরাভরণ মঞ্চে দেহভাষা, আলো ও শব্দের সমন্বয়ে নির্মিত এই প্রযোজনায় নদী হয়ে ওঠে এক শক্তিশালী প্রতীক। নাটকটি কেবল গল্প শোনায় না, বরং দর্শককে আত্ম-উপলব্ধির এক গভীর প্রশান্তিতে নিয়ে যায়।
মঞ্চে
পার্থ প্রতিম, কাজী নওশাবা আহমেদ, জিনাত জাহান নিশা, ওয়াহিদ খান সংকেত, নাজমুল সরকার নিহাত, মাঈন হাসান, রেফাত হাসান সৈকত, ইসনাইন আহমেদ জিম, শাহাদাত নোমান, মাইনউদ্দিন বাবু, প্রিন্স সিদ্দিকী, এস. এম. মাহাফুজুর রহমান, আরিফুল ইসলাম নীল, আলী আক্কাছ আকাশ, পলি পারভীন, আজমেরী জাফরান রলি, প্রজ্ঞা প্রতীতি, জিতাদিত্য বড়ুয়া, নাসিম পারভেজ প্রভাত, জেরিন চাকমা, ক্যামেলিয়া শারমিন চূড়া, সাজ্জাদুল শুভ, নাফিসা নূর নোভা, দেবাশীষ চন্দ্র দুর্লভ, অদ্বিতীয়া ধর পদ্য, অভিজ্ঞান ধর কাব্য, শাকিল মাহমুদ মিহির, উৎপল নীল, জাহিদুল ইসলাম জাহিদ, বর্ণময় হৃদয়, সারিকা ইসলাম ঈষিকা, ইমাদ ইভান, রাদিফা নারমিন, হিমালয় রাজপাল হিমু, ফারজানা জলি, মুনতাহানা ফিজা ও সাহস অনির্বাণ রেজা।
নেপথ্যে
উপন্যাস: হেরমান হেসে
অনুবাদ: জাফর আলম
নাট্যরূপ ও নির্দেশনা: রেজা আরিফ
সহকারী নির্দেশক: নুসরাত জাহান জিসা
অভিনয় নির্দেশনা: পার্থ প্রতিম
প্রোডাকশন ডিজাইন: মো. সামিউল হক
প্রযোজনা অধিকর্তা: স্নেহাশীষ চন্দ্র দেবনাথ
মঞ্চ ও আলো: অনিক কুমার
পোশাক: জিনাত জাহান নিশা ও নুসরাত জাহান জিসা
কোরিওগ্রাফি: নুসরাত জাহান জিসা, আকাশ সরকার, প্রান্তিক দেব
দ্রব্যসামগ্রী: অনিক কুমার, নুসরাত জাহান জিসা ও শহিদ মৃধা
আলোক সহকারী: অভিক সাহা, শোভন চক্রবর্তী
আবহসংগীত তত্ত্বাবধান: সাদমান রাব্বি অন্তর, এস. এম. মাহাফুজুর রহমান
আবহসংগীত:
আরিফুল ইসলাম নীল, এস. এম. মাহাফুজুর রহমান, আকাশ তুহিন, নাজমুল সরকার নিহাত, জিনাত জাহান নিশা, উস্মিতা আনিলা, প্রজ্ঞা প্রতীতি, ক্যামেলিয়া শারমিন চূড়া, নাসিম পারভেজ প্রভাত, পার্থ প্রতিম, জিতাদিত্য বড়ুয়া, আজমেরী জাফরান রলি, প্রজয় বকশী, অদ্বিতীয়া ধর পদ্য, পলি পারভীন, জাহিদুল ইসলাম জাহিদ, ফারজানা জলি, হিমালয় রাজপাল হিমু, আহসান মহিউদ্দিন খান বাপ্পা, সিলভিয়া ম্রোং।
মিলনায়তন ব্যবস্থাপনা: নিতাই কর্মকার, শুভ মণ্ডল, নাজমুল রিগান, শহিদ মৃধা, হাসান অমিত, আহসান মহিউদ্দিন খান বাপ্পা, মাহবুব আলম রনি, সাব্বির হাসান, জাহিদ হাসান যুবায়ের, সারিকা ইসলাম ঈষিকা, ইমাদ ইভান, শাহাদাত নোমান, ইসনাইন আহমেদ জিম ও আরশিজন।
মঞ্চ ব্যবস্থাপনা: পলি পারভীন
প্রযোজনা ব্যবস্থাপনা: ওয়াহিদ খান সংকেত।
খবরটি শেয়ার করুন