শুক্রবার, ৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী *** পর্তুগালকে বিদায় বলে দিলেন রোনালদো *** পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব ও ফ্রিজ *** জুলাই অভ্যুত্থানের এক হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে *** আগামী দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন: প্রধানমন্ত্রী *** শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী *** একে অপরের ওপর বাজি ধরেছিলেন, হারলেন দুজনই *** টিভিতে আজকের খেলা (৫ নভেম্বর) *** পাকিস্তানকে সহায়তা দিচ্ছে না যুক্তরাষ্ট্র, সৌদি দিল ৩ বিলিয়ন ডলারের ঋণ নবায়ন

বিশ্বকাপ উপলক্ষ্যে শিক্ষাবর্ষ ছোট করছে মেক্সিকো

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৭ অপরাহ্ন, ৯ই মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে মেক্সিকো জুড়ে। সেই আবহে দেশটির সরকার শিক্ষা কার্যক্রমের সময়সূচিতে বড় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে।

মেক্সিকোর বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, আসন্ন বিশ্বকাপ উপলক্ষ্যে এবার স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ স্বাভাবিক সময়ের চেয়ে অনেক আগেই শেষ করা হবে। নতুন সূচি অনুযায়ী, ৫ জুন থেকে শুরু হয়ে গ্রীষ্মকালীন ছুটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

সরকারের ভাষ্য, বিশ্বকাপ চলাকালে শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে খেলা উপভোগ করতে পারে, সেটিই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে বসবে বিশ্বকাপের আসর। আয়োজক দেশ হিসেবে ইতোমধ্যেই টুর্নামেন্টে জায়গা নিশ্চিত করেছে মেক্সিকো।

দেশটির মেক্সিকো সিটি, গুয়াদালাজারা এবং মনটেরে শহরে অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি ম্যাচ। পাশাপাশি ঐতিহাসিক এস্তাদিও আজতেকাকেও রাখা হয়েছে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ভেন্যুগুলোর তালিকায়।

জে.এস/

বিশ্বকাপ ফুটবল ২০২৬

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250