বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

নতুন মামলায় গ্রেফতার সালমান-মামুন-জিয়াউল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫১ পূর্বাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর খিলগাঁও পল্লীমা স্কুলের সামনে পরিবহন শ্রমিক সোহেলকে হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। 

এছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তা বাহিনীর প্রধান কর্নেল (অব.) মো. তৌহিদুল ইসলাম চৌধুরীকে অপহরণ ও গুমের মামলায় বহিষ্কৃত সেনা অফিসার মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানো হয়েছে। 

বুধবার (১৬ই অক্টোবর) সকালে তাদের আদালতে হাজির করা হয়। 

এরপর মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপ-পরিদর্শক আতিকুজ্জামান সালমান এফ রহমান ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আর জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মো. তহিদুল ইসলাম।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

আরো পড়ুন : সাবেক বিমানমন্ত্রী ফারুক খান ২ দিনের রিমান্ডে

সোহেলকে হত্যাচেষ্টার মামলার অভিযোগে বলা হয়েছে,  বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ঠা আগস্ট বিকাল সাড়ে পাঁচটার দিকে খিলগাঁও থানাধীন শহীদ বাকি সড়ক খিলগাঁও পল্লিমা স্কুলের সামনে আন্দোলনে যুক্ত হন মো. সোহেল। তালতলা মার্কেটের সামনে থেকে সরকার দলীয় সমর্থকসহ পুলিশ ছাত্র-জনতার দিকে ইট পাটকেল, টিয়ার গ্যাস, রাবার বুলেট, ছড়া গুলিসহ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পুলিশের ছড়া গুলিতে আহত হন সোহেল। 

অপরদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর প্রধান কর্নেল (অব.) মো. তৌহিদুল ইসলাম চৌধুরীকে ২০১৮ সালের ২৭শে ডিসেম্বর এলিফ্যান্ট রোডের বাসা থেকে সাদা পোষাকে তুলে নিয়ে যায় আসামিরা। দুদিন গুম করে রাখার পর ২৯শে ডিসেম্বর তাকে দুটি ভুয়া মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। 

পরবর্তীতে জামিন পেয়ে তিনি এসব বিষয়ে অভিযোগ জানাতে থানায় গেলে সাধারণ ডায়েরিও (জিডি) নথিভুক্ত করা হয়নি। 

এ ঘটনায় গত ১৯শে সেপ্টেম্বর শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক, জিয়াউল আহসান, ডিজিএফআইয়ের সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) মো. সাইফুল আবেদীনসহ ১০ সেনা ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন তোহিদুল ইসলাম।

এস/ আই.কে.জে

গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250