রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

নেদারল্যান্ডসে পুরস্কার জিতল বাংলাদেশি সিনেমা ‘মাস্টার’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৫ পূর্বাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্র জগতের জন্য নতুন অর্জন। এবার নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআর) পুরস্কার জিতল দেশীয় সিনেমা ‘মাস্টার’। চলচ্চিত্র উৎসবটির ৫৫তম আসরের ‘বিগ স্ক্রিন কমপিটিশন’ বিভাগে ১২টি সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই পুরস্কার পায় সিনেমাটি। এটি পরিচালনা করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত।

আন্তর্জাতিক পর্যায়ে এমন কৃতিত্বের পর সিনেমার অভিনেত্রী আজমেরী হক বাঁধন এক ফেসবুক পোস্টে লেখেন, ‘আমরা বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতেছি। আমাদের পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত ও পুরো টিমকে অভিনন্দন। দেশের জন্য দারুণ একটি দিন।’ 

উৎসবে সিনেমাটি ফ্রেব্রুয়ারির ১, ২ ও ৪ তারিখে প্রদর্শিত হয়েছে এবং এর শেষ প্রদর্শনী রয়েছে গতকাল শনিবার (৭ই ফেব্রুয়ারি)।  এর আগে  ছবির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত গ্লিটজকে জানিয়েছিলেন, উৎসবের আগের দিন ২৮শে জানুয়ারি তিনি ও সিনেমার তিন অভিনয়শিল্পী নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মম উৎসবের উদ্দেশে দেশ ছাড়েন। 

ছবিটিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ, তাসনোভা তামান্না, আমিনুর রহমান মুকুল, মাহমুদ আলম প্রমুখ। 

১২২ মিনিট দৈর্ঘ্যের ‘মাস্টার’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন সাব্বির হোসেন শোভন ও নির্মাতা নিজেই। ছবিটিতে বাংলাদেশের স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়া এক শিক্ষক জাহিরের উত্থানের গল্প তুলে ধরা হয়েছে যার জীবনে সংসার, কলেজ আর ছোট পরিবারই তার পুরো পৃথিবী। একজন স্কুলশিক্ষকের রাজনীতিবিদ হয়ে ওঠা এবং উপজেলা পর্যায়ে ক্ষমতার দ্বন্দ্ব ও নানান সামাজিক বাস্তবতাকে উপজীব্য করে নির্মিত হয়েছে ‘মাস্টার’। 

এর আগে সরকারি অনুদানে নির্মিত রেজওয়ান শাহরিয়ার সুমিতের প্রথম চলচ্চিত্র ‘নোনাজলের কাব্য’ শ্রেষ্ঠ চলচ্চিত্র সহ মোট ৭টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল। 

জে.এস/

ঢালিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250