শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

আশুলিয়ায় দোকানে রেখে যাওয়া ব্যাগে প্রেশার কুকার, ভেতরে বোমা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:২৩ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় একটি মুদি দোকানের বেঞ্চে রাখা একটি ব্যাগের ভেতরে থাকা প্রেশার কুকারে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে। আজ শুক্রবার সকালে আশুলিয়া ইউনিয়নে ইউনাইটেড গার্মেন্টস-সংলগ্ন একটি ফাঁকা প্লটে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার খেজুর বাগান এলাকার জনৈক হৃদয় চাকমার মালিকানাধীন মুদি দোকানের সামনে বেঞ্চের ওপর পরিত্যক্ত ব্যাগ দেখতে পায় স্থানীয়রা। দীর্ঘসময় ব্যাগটি পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়।'

'পরে ব্যাগটি খুলে ভেতরে প্রেশার কুকার আকৃতির একটি বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে রাত ৯টার দিকে পুলিশে খবর দেয়,' বলেন তিনি। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং প্রাথমিকভাবে বস্তুটি বিস্ফোরক হতে পারে বলে নিশ্চিত হয়।

পরে বিষয়টি ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়। তারা ঘটনাস্থলে এসে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে বস্তুটি উদ্ধার করে বলে জানান ওসি। ব্যাগটি সেখানে কীভাবে এলো—এমন প্রশ্নের জবাবে ওসি তরিকুল ইসলাম বলেন, 'জানা গেছে সন্ধ্যায় ৩০ থেকে ৩৬ বছর বয়সী একজন ওই দোকানে এসে একটি ঠান্ডা পানীয় কেনার কথা বলে দোকানিকে ৫০০ টাকার একটি নোট দেন। দোকানি খুচরা নেই জানালে ওই লোক চলে যান এবং ব্যাগটি তালা দিয়ে সেখানে রেখে যান।'

ওসি আরও জানান, 'বোমাটি যিনি রেখেছেন, তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণের কাজ চলছে।'

বোমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250