মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ *** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’

সেরাটা দিয়ে চেষ্টা করছি : জাহ্নবি কাপুর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৮ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

দর্শক-সমালোচকদের কটাক্ষের শিকার হলেও বর্তমানে বেশ ভালো অবস্থান তৈরি করে নিয়েছেন অভিনেত্রী জাহ্নবি কাপুর।  এরইমধ্যে একাধিক ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমা জমা করেছেন ঝুলিতে।

বলিউডের পাশাপাশি ‘দোভারা : পার্ট ১’ শিরোনামের একটি দক্ষিণী সিনেমাতেও নাম লিখিয়েছেন তিনি। শুধু তাই নয়, দক্ষিণ যাত্রার শুরুতেই সুপারস্টার জুনিয়র এনটিআরের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি।

সিনেমাটি ঘিরে দর্শকদের কৌতুহলও রয়েছে বেশ। চলতি মাসের শুরুতে সিনেমাটির ট্রেজার মুক্তির পর বেশ সাড়াও ফেলেছে সিনেপ্রেমীদের মাঝে।

আরো পড়ুন: প্রেমিকের জন্য বাড়ি ছাড়লেন অহনা

তবে সিনেমাটি প্রেক্ষগৃহে দেখার অপেক্ষায় থাকা জাহ্নবি ভক্তদের মন খারাপ করা খবর দিলো সংশ্লিষ্টরা। আগামী ২৪শে এপ্রিল মুক্তির কথা ছিল সিনেমাটির। কিন্তু এখনও সিনেমাটির প্রায় এক মাসের শুটিং বাকি রয়েছে। 

তাছাড়া এখন অবধি ভিএফএক্সের কাজ শুরু করতে না পারায় মুক্তি স্থগিত করেছেন তারা। যে কারণে চলতি বছরের শেষদিকে দোভারা পর্দায় আসবে বলে জানিয়েছেন নির্মাতা।

বিষয়টি নিয়ে জাহ্নবি ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘দেখুন, মুক্তির বিষয়টি আমাদের হাতে থাকে না। আদৌ মুক্তির তারিখ পেছাচ্ছে কি-না সেটাও জানি না। তবে এটুকু বলতে পারবো, আমরা কোনোকিছুতে ছাড় দিতে চাই না। 

তাই সময় নিয়ে সিনেমাটি দর্শকদের প্রত্যাশা অনুযায়ী নির্মাণ করার চেষ্টা করছেন নির্মাতা। আমরা সেরাটা দিয়ে চেষ্টা করছি। অপেক্ষার পর নিশ্চয় ভালো একটা সিনেমাটি দেখতে পাবেন।’

এসি/ আই.কে.জে


‘দর্শক নির্মাতা’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250