রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

রাজউকের নিয়োগ বাতিল প্রসঙ্গে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩৮ অপরাহ্ন, ১৯শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একটি বড় ধরনের নিয়োগ বাতিল করা হয়েছে। আর রাজস্ব খাতভুক্ত ১১৮ পদের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের কারণ সম্পর্কে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি কর্তৃপক্ষ। 

তবে রাজউকের পরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘আমরা মনে করছি এ সময়টি ভালো নয়। দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়োগ কার্যক্রম চালানো কঠিন। তাই সাময়িক বাতিল করা হয়েছে। তবে পদের আকার, নিয়োগ শর্ত সব ঠিক থাকবে। বিরতি দিয়ে এ নিয়োগে বিজ্ঞাপন আবার দেওয়া হবে।’ 

এ ছাড়া বড় কোনো তদবির বা চাপের বিষয়ে জানতে চাইলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ওই কর্মকর্তা কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি।

গত ১২ই মে রাজউক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজস্ব খাতভুক্ত ১১৮ পদের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। অনিবার্য কারণবশত এ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে।

এদিকে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১১৮ পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে ২০২৩ সালের ১৭ই অক্টোবর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আর ওই বছরের ১৯শে অক্টোবর আবেদন শুরু হয়ে চলে ১৯শে নভেম্বর পর্যন্ত। দেশের যেকোনো জেলার প্রার্থীরা এ নিয়োগে আবেদনের সুযোগ পেয়েছিলেন।

আরএইচ/

রাজউক নিয়োগ বাতিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250