মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ

অল্প বয়সে টাক পড়ার কারণ জানা আছে কি?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৪ পূর্বাহ্ন, ১০ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেক পুরুষেরই এখন অল্প বয়সে টাক পড়ার সমস্যা দেখা দিচ্ছে। মূলত চুল পড়ার পরিমাণ বাড়লে এবং নতুন চুল না গজালে টাক দেখা দেয়। বয়স পঞ্চাশ পার হলে বেশিরভাগ পুরুষেরই টাক দেখা দেয়। তবে এর আগেও অনেকের টাক পড়তে পারে। কিন্তু এই সমস্যার পেছনে কারণ হিসেবে কী থাকতে পারে? চলুন জেনে নেওয়া যাক-

জেনেটিক কারণ

চুল পড়ার সবচেয়ে বড় কারণের একটি হলো জেনেটিক কারণ। মূলত এটি উত্তারাধিকার সূত্রে পাওয়া যায়। খেয়াল করলে দেখবেন, দাদা কিংবা বাবার টাক পড়ার সমস্যা থাকলে ছেলের ক্ষেত্রেও একই সমস্যা দেখা দিতে পারে। এ ধরনের ক্ষেত্রে প্রতিকারের তেমন কোনো উপায় থাকে না।

পুষ্টির অভাব

আমাদের শরীরের সব অঙ্গের জন্যই পুষ্টির প্রয়োজন হয়। চুলও এর ব্যতিক্রম নয়। আমাদের খাবার শরীরের অন্যান্য অঙ্গের পাশাপাশি প্রভাব ফেলে চুলেও। তাই সঠিক ও স্বাস্থ্যকর খাবার না খেলে চুল দুর্বল হয়ে যায় এবং পড়তে শুরু করে। প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের মতো পুষ্টিকর খাবার নিয়মিত খেলে টাক পড়ার সমস্যা থেকে অনেকটাই দূরে থাকতে পারবেন। এছাড়া আয়রন, জিংক, ভিটামিন সি ও ভিটামিন এ যুক্ত খাবারও নিয়মিত খেতে হবে।

আরো পড়ুন : খালি পেটে যে ৩ খাবার এড়িয়ে চলবেন

স্ট্রেস

মানসিক চাপ বা স্ট্রেস নানাভাবে আমাদের ক্ষতি করে। তার একটি হলো চুল পড়া। বিশেষজ্ঞরা বলছেন, স্ট্রেস বেড়ে গেলে চুল পড়ার পরিমাণও বেড়ে যায়। যারা বেশিরভাগ সময় নানা ধরনের মানসিক চাপে থাকে, তাদের চুল দুর্বল হতে থাকে এবং পড়তে শুরু করে। সেখান থেকে দেখা দিতে পারে টাক পড়ার সমস্যা।

দূষণ

চুলের স্বাস্থ্যে গুরুতর প্রভাব ফেলতে পারে পরিবেশ দূষণ। যেমন অতিরিক্ত তাপ বা ঠান্ডা, তীব্র রোদ, ধুলোবালি, বাতাসের আর্দ্রতা চুলকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই দূষিত কোনো স্থানে বসবাস করলে টাক পড়ার সমস্যা অনেক বেড়ে যেতে পারে। এ ধরনের পরিবেশে থাকলে তা আরও অনেক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে।

এস/ আই.কে.জে


টাক মাথা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250