শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীনে পাঠ্যক্রমে ইংরেজি ভাষা ‘মূল বিষয়’ মর্যাদা বাতিলের দাবি: বিদেশি ভাষার পেছনে এত সময় কেন? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন *** আওয়ামী লীগের মিছিল: পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর *** আওয়ামী লীগ ফিরে আসার পথ তৈরি করছে জামায়াত: রাশেদ খাঁন *** সরকারের সঙ্গে গোপন সম্পর্ক না থাকলে আওয়ামী লীগ মিছিল করে কীভাবে—প্রশ্ন পরওয়ারের *** তাবলিগের সাদ কান্ধলভীকে তওবা করতে বললেন হেফাজতের আমির *** মার্কিন এআই ‘ক্লদ’ দিয়েই যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে নজর রাখছে ইরান *** নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার *** আদাবরে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার, পাওয়া যায়নি দুই পা *** এআই ব্যবহার করে যেভাবে আওয়ামী লীগপন্থী ‘খবর’ চালিয়েছেন এক ব্যক্তি

বিয়েতে বোনের উপর প্রকাশ্যেই মেজাজ হারালেন কৃতি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

সদ্যই গায়ক স্টেবিন বেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের ছোট বোন নূপুর শ্যানন। গত শনিবার (১০ই জানুযারি) ভারতের উদয়পুরে তারা গাঁটছাড়া বাধেন। বিয়ের তিনদিন পর মুম্বাইয়ে আয়োজন করেন প্রীতিভোজের, যেখানে নামী-দামী সব বলিউড তারকাদের উপস্থিতি দেখা গেছে। 

এতসব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বেশ ব্যস্ত সময়ই পার করতে হয়েছে ‘ককটেল ২’খ্যাত অভিনেত্রীকে। তবে এর মাঝেও বেশ কয়েকবার মেজাজ হারাতে দেখা গেছে কৃতিকে, যা পাপারাজ্জিদের নজর এড়ায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তেমনটাই দেখা গেছে। বিষয়টি নিয়ে নেটিজেনরাও নিজেদের অভিব্যক্তি প্রকাশ করছেন। 

কিছুদিন আগেই বিদেশে বাগদান সম্পন্ন করেছেন নূপুর ও স্টেবিন। কৃতির বোনকে হিরার আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেন গায়ক স্টেবিন। তার পরে উদয়পুরে প্রথমবার খ্রিস্টান মতে ও দ্বিতীয়বার হিন্দু রীতি মেনে বিয়ে হয় তাদের। 

যে সমস্ত ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে, হিন্দু রীতিতে বিয়ের সময় বোনের পিছনে দাঁড়িয়ে কৃতি। ভিডিও দেখে মনে হচ্ছে, নূপুরকে সিঁদুর পরানোর সময় ভগ্নীপতি কিভাবে সিঁদুর পরাবে, সেটা নিয়েও বোনের সঙ্গে কিছুটা কথা কাটাকাটি হয়। তবে দুই বোনের কথা শোনা না গেলও তাদের অভিব্যক্তিতে বিরক্তির বিষয়টা স্পষ্ট ফুটে ওঠে। 

পরে মঙ্গলবার (১৩ ই জানুয়ারি) মুম্বাইয়ে প্রীতিভোজের দিনও নূপুরের সঙ্গে বেশ চিৎকার করেই কথা বলতে শোনা যায় কৃতিকে। যদিও দুই বোনের কথা স্পষ্ট বোঝা যায়নি, তবে যে কারণেই হোক বড় বোন যে নূপুরকে ভালই বকা দিচ্ছেন সেটা বোঝা যায়। 

ভিডিওতে দেখা যায়, প্রথমে নূপুর বড় বোনকে পাল্টা বোঝানোর চেষ্টা করেন। কিন্তু হাসিমুখে চেষ্টা করেও লাভ হয়নি। কৃতি হয়তো তখন এতটাই রেগে ছিলেন যে কারো কথা শুনতে নারাজ।  তাই কিছুটা বিষণ্ণ মুখেই অনুষ্ঠানকক্ষের ভেতরে ঢুকে যান নূপুর। 

তবে ভিডিও দেখে নেটিজেনদের বক্তব্য, এত বড় বিয়ের অনুষ্ঠানে বোনদের মাঝে টুকটাক কথা কাটাকাটি বা মতের অমিল হতেই পারে। এটা খুবই স্বাভাবিক। বড় বোন তো ছোট বোনকে শাসন করতেই পারেন। 

জে.এস/

কৃতি শ্যানন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চীনে পাঠ্যক্রমে ইংরেজি ভাষা ‘মূল বিষয়’ মর্যাদা বাতিলের দাবি: বিদেশি ভাষার পেছনে এত সময় কেন?

🕒 প্রকাশ: ০৮:৩৭ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

🕒 প্রকাশ: ০৮:২১ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগের মিছিল: পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ ফিরে আসার পথ তৈরি করছে জামায়াত: রাশেদ খাঁন

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

সরকারের সঙ্গে গোপন সম্পর্ক না থাকলে আওয়ামী লীগ মিছিল করে কীভাবে—প্রশ্ন পরওয়ারের

🕒 প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250