রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে *** প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুর ৩০ লাখ ডলার আত্মসাৎ ও যৌন কেলেঙ্কারি যেভাবে প্রকাশ্যে এল *** হাইকোর্ট-মৎস্য ভবন এলাকায় পরপর ককটেল বিস্ফোরণ *** জিএমপির ফেসবুক পেজে লংমার্চ নিয়ে পোস্ট: স্টাফ অফিসার প্রত্যাহার *** আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন *** আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার *** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি

জীবনে এগিয়ে যেতে এই ভুলগুলো এড়িয়ে চলুন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৫ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

মানুষ ভেদে মানসিক ক্ষমতা ভিন্ন থাকে। একই পরিস্থিতিতে এক এক জনের ভাবনা, নিজেকে সামলানোর ক্ষমতা এক এক রকম হয়। একজন মানসিকভাবে শক্তিশালী মানুষ সহজেই পরিস্থিতি সামলে নিতে পারেন। কখনো কখনো পরিবেশ-পরিস্থিতি কোনো মানুষকে মানসিকভাবে শক্ত করে তোলে। আবার কখনো জীবন বা পরিস্থিতি সম্পর্কে যেকোনো মানুষের নিজস্ব দৃষ্টিভঙ্গিও মানসিক শক্তি বা শান্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কোন কোন ভুল আপনাকে দুর্বল করে দিতে পারে? চলুন সেগুলো জানি এবং সেগুলো এড়িয়ে চলি-

পরিস্থিতিকে দোষারোপ করা

কঠিন পরিস্থিতিতে বহু মানুষই কাঁদতে বসেন। ভাগ্যকে দোষারোপ করেন। প্রশ্ন তোলেন, তার সঙ্গে কেন এমন হলো? দুঃখের দিনে কাঁদলে মন হালকা হয়। তবে, ক্রমাগত নিজের কপাল না চাপড়ে, কঠিন পরিস্থিতিকে মেনে নেওয়ার শক্তি সঞ্চয় করা প্রয়োজন। 

নিজেকে বোঝানো দরকার, কঠিন হলেও সত্যকে মেনে নিতে হবে। জীবনের ভালো-মন্দকে সহজে মেনে নেওয়ার ভাবনা, একজন মানুষের এগিয়ে চলার পথকে খানিকটা সহজ করে দিতে পারে। পরিস্থিতিকে না দুষে, নতুন করে সমস্ত কিছু কীভাবে গুছিয়ে নেওয়া যায়, ভাবা দরকার।

আরো পড়ুন : ঝাল খাওয়া কি শরীরের জন্য ভালো?

সমস্যা এড়িয়ে চলা

ভুলকে গুরুত্ব না দেওয়া, সমস্যা দেখলে এড়িয়ে চলা মানসিকভাবে দুর্বলতার লক্ষণ। মানসিকভাবে শক্তিশালী হতে গেলে, ভুল বা সমস্যাকে না এড়িয়ে তার মোকাবিলা করা দরকার। ভুল হলে তা শোধরানো যায় কি না দেখা প্রয়োজন। যদি তা সম্ভব না হয়, সে ক্ষেত্রে একই ভুল যাতে না হয়, তা-ও দেখতে হবে। 

অতীত নিয়ে বসে থাকা

অতীতের দুর্ঘটনা বা খারাপ অভিজ্ঞতা থেকে অনেকেই বের হতে পারেন না। কিন্তু মানসিকভাবে শক্তিশালী মানুষ সমস্ত খারাপ অনুভূতি, তিক্ততা সরিয়ে এগিয়ে যেতে পারেন। অতীতে এমন কিছু ঘটনা ঘটলেও, তা মুছে ফেলার উপায় হলো ভবিষ্যতের কথা ভাবা। সময়ের ভূমিকা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মনে সাহস নিয়ে এগিয়ে না গেলে কিছুতেই অতীত নিয়ে দোলাচল কাটবে না।

এস/ আই.কে.জে/


টিপস জীবন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250