শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

দীর্ঘ জীবনের সূত্র জানালেন শতবর্ষী মাহাথির মোহাম্মদ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকার সূত্রটা কী? এককথায় মাহাথির মোহাম্মদের জবাবটা হলো, শরীর ও মন—দুটিকেই সব সময় কাজের মধ্যে রাখতে হবে। তাহলেই মিলবে দীর্ঘ জীবন। তিনি নিজেও এর ব্যতিক্রম নন। সুস্থতা নিয়ে মাহাথিরের ভাষ্য, ‘আসল বিষয়টা হলো, আমি সব সময় কাজ করি। বিশ্রাম নিই না।’ খবর আল জাজিরার।

আজ আমরা যে আধুনিক মালয়েশিয়াকে দেখতে পাই, তার পেছনে বড় অবদান রয়েছে মাহাথিরের। আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে পরিচিতি রয়েছে তার। এ সফলতার জন্য বহুবার নিজের শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনকে কৃতিত্ব দিয়েছেন মাহাথির। শৃঙ্খলায় মোড়া পথে চলে গত ১০ই জুলাই জীবনের শততম বছর পেরিয়েছেন তিনি।

এই জন্মদিন ঘিরেই কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন মাহাথির। রোববার (২৮শে সেপ্টেম্বর) তা প্রকাশ করা হয়েছে। সেখানেই দীর্ঘ জীবনের সূত্র জানিয়েছেন তিনি। আলাপ করেছেন মালয়েশিয়ার অর্থনীতি, বর্তমান বিশ্বের রাজনৈতিক হালচাল, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংসতাসহ নানা বিষয় নিয়ে।

মাহাথির ২৪ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বৈশ্বিক রাজনীতিতে নানা মোড়বদল দেখেছেন। আল-জাজিরাকে মাহাথির জানান চীন নিয়ে নিজের আশাবাদের কথা। তার ধারণা, আমেরিকাকে টপকে বিশ্বের ‘১ নম্বর’ দেশ হবে চীন। আমেরিকাকে ধরে ফেলতে তাদের ১০ বছর লাগবে। তারপর চীনারা আমেরিকানদের ছাড়িয়ে যাবে।

মাহাথিরের জন্ম ১৯২৫ সালে। শত বছর পেরোলেও এখনো প্রতিদিন ব্যায়াম করেন, কাজে যান। আমন্ত্রণ পেলে বক্তৃতা দেন বিদেশে গিয়েও। সাক্ষাৎকারের শেষভাগে দীর্ঘ জীবন পেতে কম খাওয়ার পরামর্শ দেন তিনি। বলেন, ‘আমার মায়ের সবচেয়ে সেরা উপদেশটা ছিল—যখন খাবার সুস্বাদু লাগবে, খাওয়া বন্ধ করো।’

জে.এস/

মাহাথির মোহাম্মদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250