শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত

‘হালুগাইট্ট্যে মুড়ির টিন’ চট্টগ্রামের আঞ্চলিক গানে গলা মেলালেন আমেরিকান সেনারা, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশ বিমানবাহিনীর এক সদস্যের গলায় কোক স্টুডিও বাংলার জনপ্রিয় গান ‘হালুগাইট্ট্যে মুড়ির টিন’। এর সঙ্গে গিটার ও শেকার (রেইনস্টিক) বাজাচ্ছেন দুজন আমেরিকান বিমানসেনা। পাশে থাকা আরেক আমেরিকান সেনা গানের সঙ্গে গলা মেলাচ্ছেন, তাল মিলিয়ে হাততালি দিচ্ছেন আরও একজন।

আমেরিকা ও বাংলাদেশের বিমানবাহিনীর সদস্যদের একসঙ্গে গান করার এমন একটি দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গান করার দৃশ্যটি গতকাল বৃহস্পতিবার (১৮ই সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামে জহুরুল হক বিমানঘাঁটিতে ধারণ করা বলে জানা গেছে। ২০২৩ সালের ১৪ই ফেব্রুয়ারি ‘হালুগাইট্ট্যে মুড়ির টিন’ শিরোনামে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গানটি মুক্তি পায় কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, ১১ই সেপ্টেম্বর থেকে বাংলাদেশ বিমানবাহিনী ও আমেরিকার প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’-এর যৌথ মহড়া শুরু হয় চট্টগ্রামে। এর সমাপনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, সমাপনী অনুষ্ঠানের পর সেনাসদস্যরা চট্টগ্রামের জহুরুল হক বিমানঘাঁটিতে ফিরে আসেন। সাত দিনের মহড়ার ক্লান্তি ভুলে গতকাল রাতে গানে মেতে ওঠেন দুই দেশের কয়েক সেনাসদস্য। গানের এই ভিডিও ফেসবুকে প্রথম শেয়ার করেন সাংবাদিক রেজাউল করিম। তিনি নিশ্চিত করেছেন, ভিডিওটি চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটির অডিটরিয়াম থেকে ধারণ করা।

আইএসপিআর জানায়, ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল’ হচ্ছে বাংলাদেশ বিমানবাহিনী ও আমেরিকার প্যাসিফিক এয়ারফোর্সের একটি যৌথ মহড়া, যার মূল লক্ষ্য হলো মানবিক সহায়তা প্রদান, চিকিৎসা কার্যক্রম পরিচালনা, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি। এ মহড়ায় মাধ্যমে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সমন্বয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

আইএসপিআর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আমেরিকান সেনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250