সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

থাইল্যান্ডে প্রবেশে বিদেশিদের জন্য বাধ্যতামূলক নতুন নিয়ম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৪ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে ভ্রমণ, বা অন্য যে কোনো কারণে প্রবেশ ইচ্ছুক বিদেশিদের জন্য আগামী ১লা মে থেকে নতুন প্রবেশ নিয়ম চালু হচ্ছে। এ নিয়ম অনুযায়ী, দেশটিতে প্রবেশের আগে ‘থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড’ (টিডিএসি) পূরণ বাধ্যতামূলক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪শে এপ্রিল) ‘ভিজিট ইউক্রেন’ নামে ভ্রমণ বিষয়ক একটি পোর্টালের বরাতে জানা গেছে, থাইল্যান্ডে প্রবেশের আগে টিডিএসি ফরম পূরণ না করলে কাউকে দেশটিতে ঢুকতে দেওয়া হবে না। পরিবারের প্রতিটি সদস্যের জন্য আলাদা করে ফরম পূরণ করতে হবে।

এ ডিজিটাল কার্ড তৈরি করা হয়েছে যেন সীমান্তরক্ষীরা আগত বিদেশিদের গুরুত্বপূর্ণ তথ্য আগেভাগে জানতে পারেন এবং প্রবেশ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে পারেন।

থাইল্যান্ডে প্রবেশ করতে চাইছেন—এমন সব বিদেশি নাগরিকের জন্য এ কার্ড পূরণ বাধ্যতামূলক। ওই ব্যক্তি ভ্রমণের জন্য হোক, বা ব্যবসা বা ট্রানজিট—যে কোনো উদ্দেশ্যে থাইল্যান্ডে প্রবেশ করলে তাকে কার্ডটি পূরণ করতে হবে।

টিডিএসি-তে ব্যক্তিগত ও পাসপোর্ট সংক্রান্ত তথ্য, ফ্লাইটের বিবরণ ও থাইল্যান্ডে অস্থায়ী ঠিকানার তথ্য দিতে হবে। এ কার্ড থাইল্যান্ড ইমিগ্রেশন ব্যুরোর ওয়েবসাইটে গিয়ে ভ্রমণের ৩ দিন আগের মধ্যে পূরণ করতে হবে।

এইচ.এস/

থাইল্যান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250