রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

ত্বকের যত্নে সেরা চিনি!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

চিনি খাওয়া নিয়ে নানা বাধা থাকতে পারে। কারণ এটি স্বাদে মিষ্টি হলেও অনেক অসুখের কারিগর! আপনি যদি অতিরিক্ত চিনি খান তবে কম বয়সেই নানা অসুখ এসে বাসা বাঁধবে। তাই চিনি যত কম খাওয়া যায় ততই কল্যাণ। বরং খাওয়ার বদলে মুখে মাখুন। এতে মিলবে বেশি উপকার। অবাক করা হলেও এটি সত্যি। চিনি খাওয়া নানা ক্ষতির কারণ হতে পারে। তবে মুখে চিনি মাখা ত্বকের জন্য ভালো। চিনিকে ত্বকের যত্নে অন্যতম সেরা উপাদান বলে জানিয়েছেন রূপবিশেষজ্ঞ শর্মিলা সিংহ ফ্লোরা।  

ত্বকের যত্নে চিনি যেভাবে ব্যবহার করবেন 

•  অলিভ অয়েল ও কয়েক ফোঁটা নারকেল তেলের সঙ্গে এক চামচ চিনি মিশিয়ে স্ক্রাব করুন মুখে। এতে ত্বকের মৃত কোষ দূর হবে একবার ব্যবহারেই।

• ত্বকের উজ্জ্বলতা ফেরাতে চিনি খুব কাজের। কয়েক ফোঁটা অলিভ অয়েল ও এক চামচ লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। মিনিট ১৫ পর ধুয়ে ফেলুন।  

আরো পড়ুন : ডিমে দূর হবে ডাবল চিন!

•  ঠোঁট ফাটা সমস্যা দূর করে কোমল করতে বিটের রস ও চিনি মিশিয়ে লাগিয়ে নিন ঠোঁটে 

•  ওজন কমলে, বাড়লে বা প্রেগন্যান্সির সময় ত্বকে স্ট্রেচ মার্ক পড়ে। বিরক্তিকর দাগগুলো দূর করতে কফি, চিনি ও অলিভ অয়েল মিশিয়ে ম্যাসাজ করুন সপ্তাহে মাত্র তিন দিন।  

সতর্কতা

চিনি কখনোই জোরে ঘষা দেবেন না ত্বকে। এতে ত্বকের ক্ষতি হতে পারে। অবশ্যই হালকাভাবে ম্যাসাজ করবেন। 

এস/কেবি

চিনি ত্বকের যত্ন চিনি ফেস প্যাক প্রাকৃতিক যত্ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250