শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

অক্ষয় ৫৫ বছরেও তারুণ! টিপস্ দিলেন নিজেই

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউড তারকা অক্ষয় কুমার জীবনের ৫৫টি বসন্ত পার করেছেন। এখনো তিনি যেন তারুণ্যে রয়েছেন। নিজের বয়সকে আড়াল করতে পেরেছেন তিনি। অক্ষয় এখনো তরুণীদের স্বপ্নের নায়ক। বয়সকে ফাঁকি দিয়ে তিনি দিব্যি রোমান্টিক নায়কের ভূমিকায় একরে এক সিনেমায় রূপদান করে যাচ্ছেন।

অবশ্য তারুণ্য ধরে রাখার একটি গোপন মন্ত্র আছে অক্ষয়ের কাছে। এবার সেই গোপন মন্ত্র গণমাধ্যমের কাছে ফাঁস করেছেন। অক্ষয় কুমারের ফিটনেস নিয়ে আজও আলোচনা হচ্ছে বলিউডের ভেতরে-বাইরে।

৫৫ বছর বয়সেও অক্ষয়ের ফিটনেস দেখে তাক লাগবে। কীভাবে নিজের চেহারা ধরে রেখেছেন তিনি। তার ফিট থাকার রহস্য কী? এমনটা জানতে সবাই বেশ কৌতূহলী।

নিজের তারুণ্য ধরে রাখতে ও নিজেকে ফিট রাখতে অক্ষয় জানালেন তিনি সঠিক ডায়েট করেন। বেশিরভাগ মানুষ কোনো এক কঠিন ডায়েট মেনে চলেন। এক্ষেত্রে ব্যতিক্রম অক্ষয়। কঠিন ডায়েট মেনে চলার বদলে অক্ষয় পুষ্টিকর খাওয়া-দাওয়ায় জোর দেন। বাইরের নয়, বাড়িতে রান্না করা খাওয়ারই বেশি পছন্দ করেন অভিনেতা। ফল খাওয়ার ওপর জোর দিতে বললেন অক্ষয়, পাশাপাশি ঘি খান তিনি।

শরীর সুস্থ রাখতে ভালো ঘুম হওয়া খুবই জরুরি। সঠিক সময়ে ঘুমোতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার অভ্যাস বজায় রাখার কথা বলেন অক্ষয়। তিনি প্রতিদিন রাত ৯টায় ঘুমোতে যান অক্ষয় এবং ভোর ৪টায় বিছানা ছেড়ে উঠে পড়েন। সকালের সময়টা নিজের সঙ্গে কাটাতে পছন্দ করেন বলিউডের এই সুপারস্টার।

প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও হাত-পায়ের সঞ্চালন জরুরি। পেশার খাতিরে বেশিরভাগ সকলেই দিনের অনেকটা সময় বসে কাটান। তাই সকলকে অক্ষয়ের পরামর্শ প্রতিদিন অন্তত ১ ঘণ্টা এক্সারসাইজ করা উচিত। নিজের পছন্দ অনুযায়ী জিম যেতে পারেন কিংবা সাধারণ হাঁটাহাঁটিতেও কাজ হবে।

আরো পড়ুন:প্রিয়াংকা-দীপিকার সঙ্গে তুলনায় যা বললেন আলিয়া ভাট

ব্যস্ততার এ জীবনে হাজারো চিন্তা দিন-রাত ঘিরে ধরে আমাদের। তাই অনেক সময় মনের কথা ভাববার সময়ই পাই না আমরা। অক্ষয়ের মতে সুস্থ থাকার জন্য শরীরের পাশাপাশি মনকেও গুরুত্ব দেওয়া জরুরি।

জীবনে নিয়মানুবর্তিতার গুরুত্ব অসীম বলে মনে করেন অক্ষয় কুমার। ফিট থাকাই যদি লক্ষ্য হয়, তবে তাকে গুরুত্ব দিতে হবে। শরীর ভালো রাখার বিষয়গুলোতে মনোযোগ দিতে হবে। সঙ্গে নিয়ম করে প্রতিদিন মেনে চলতে হবে।

এসি/


অক্ষয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250