শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

অডিও ফাঁস ইস্যুতে এবার যা বললেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৭ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

সম্প্রতি টক অব দ্য মিডিয়ায় পরিণত হয়েছে বুবলী-তাপসের প্রেম নিয়ে ফারজানা মুন্নি ও অভিনেত্রী অপু বিশ্বাসের কথোপকথনের অডিও রেকর্ড ফাঁস। যদিও এখন পর্যন্ত অডিও রেকর্ডটির সত্যতা যাচাইয়ে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি ফারজানা মুন্নির।

বিষয়টিকে ‘ষড়যন্ত্রের শিকার’ বলে মন্তব্য করেছেন বুবলী। এই অডিও ভাইরালের পেছনে ‘পরোক্ষভাবে’ অনেকে দায়ী করছেন অপু বিশ্বাসকে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অপু।

দুজনের কথোপকথনের অডিও রেকর্ডে তাপস-বুবলীর সম্পর্ক নিয়েই আলোচনা করতে দেখা যায়। যদিও প্রায় ১৪ মিনিটের সেই ক্লিপে ফারজানা মুন্নীর কণ্ঠই পুরো সময়জুড়ে শোনা গেছে। অপু বিশ্বাস কী বলেছেন, সেসব বাদ দেওয়া হয়েছে।

সেখানে জানানো হয়, তাপসের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বুবলীর। অবশ্য পরে বিষয়টি নিয়ে মুখ খোলেন মুন্নী। অভিযোগটি উড়িয়ে দিয়ে জানান তার ফেসবুক আইডি হ্যাকারদের কবলে পড়েছিল।

সেই রেশ কাটতে না কাটতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি কল রেকর্ড। বলা হয়েছে কল রেকর্ডটি মুন্নী ও অপু বিশ্বাসের মধ্যকার। শুক্রবার (১০ নভেম্বর) দিবাগত রাতে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে ওই ফোনালাপ।

এ ঘটনার পর অনেকের মতো বুবলীও অপুর দিকে আঙুল তুলছেন। রেকর্ডটি ছড়ানোয় তার হাত আছে বলে মনে করছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস নিজেই।

সংবাদমাধ্যমকে অপু বলেন, দেখুন এ ঘটনায় আমাকে কেন জড়ানো হচ্ছে আমি জানি না। কেনইবা আমাকে প্রশ্নবাণে জর্জরিত করা হচ্ছে? যাদের নিয়ে এই আলোচনা, তারাই ভালো বলতে পারবেন। তাদের কাছেই প্রশ্ন রাখুন। আমি কোনো মন্তব্যই করতে চাই না।

আপনিই নাকি ভাইরাল করেছেন? উত্তরে অপু বিশ্বাস বলেন, আমি কেন এসব ভাইরাল করতে যাব। আমি যতটুকু বুঝি এ ঘটনা তাপস ও ফারজানা মুন্নীর একান্তই ব্যক্তিগত বিষয়।

সেখানে আমাকে জড়ানোর মানে নেই। জড়িয়েও যদি থাকে ‘ওই ভদ্র মহিলাই’ জড়িয়েছেন। আমি তার নাম উচ্চারণ করে নতুন করে ভাইরাল হতে চাই না।

আরো পড়ুন: প্রধানমন্ত্রীর সামনে নাচবেন জায়েদ খান

এর আগে গেল ৪ নভেম্বর মুন্নী তার ফেসবুকে লিখেছিলেন, তাপস এবং বুবলী প্রেম করছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে।

শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার (বুবলী) টার্গেট তাপস। আমার যদি কিছু হয় তার জন্য তাপস এবং বুবলী দুজনেই দায়ী থাকবে।

অন্যদিকে বুবলিও গণমাধ্যমে দাবি করেন, ‘খেলা হবে’ নামক একটি ছবিতে অভিনয় করছেন তিনি। বিষয়টি একটি পক্ষ সহ্য করতে পারছে না। তাই এমন মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছে। বিষয়টি নিয়ে তার কথা বলতে রুচিতে বাঁধতে বলেও মন্তব্য করেন।

এসি/ আই. কে. জে/


অপু বিশ্বাস অডিও ফাঁস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250