বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশজুড়ে বোমা বিস্ফোরণ ও উদ্ধারে নতুন উদ্বেগ, পেছনে কি একই গোষ্ঠী? *** চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার *** ‘মক্কা চুক্তিকে’ ইরানের বিরুদ্ধে মনে করে না তেহরান, বাংলাদেশের সিদ্ধান্তেও উদ্বিগ্ন নয় *** প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অত্যন্ত আশাবাদী দীনেশ ত্রিবেদী *** কারাগারে অসুস্থ ফারজানা রূপা হাসপাতালে *** সৌদিতে রমজানের কাউন্টডাউন শুরু, সম্ভাব্য তারিখ প্রকাশ *** সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হুমকি থেমে নেই—বদলেছে সরকার, বদলায়নি ঝুঁকি *** প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠানে ৭১ কোটি টাকার সরকারি কাজ *** হাসপাতালের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু *** লঘুচাপে টানা বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

অতিরিক্ত ডিআইজি হলেন ১২ কর্মকর্তা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৩

#

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত উপমহাপরিদর্শক) হয়েছেন।

সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির কথা জানানো হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সিএমপির উপকমিশনার (ডিসি) মো. আব্দুল ওয়ারীশ ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন, মোহাম্মদ আনিসুর রহমান, এ বি এম মাসুদ হোসেন, মো. শহিদুল্লাহ ও আসমা সিদ্দিকা মিলি।

এ ছাড়া টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার আশরাফ হোসেন, কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার এবং খুলনা অঞ্চল নৌ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুর রহমানকে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

ওআ/

কেন‘নগদে কট’ পুলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250