শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

অনলাইনে সংগীত প্রতিযোগিতা : সেরা শিল্পী পাবেন ৫০ লাখ টাকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩১ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার ধারণা পাল্টে দিতে এবার আসছে অন্যরকম একটি আয়োজন। আগের প্রাতিযোগিতাগুলোতে প্রতিযোগীদের সরাসরি উপস্থিত থাকতে হতো।

এবার গান গেয়ে তা অনলাইনে পাঠিয়ে দিলেই বিচারকদের কাছে তা চলে যাবে। শুধু বাংলাদেশ থেকে নয় পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে বাঙালি ও বাংলাভাষী মানুষেরা এ গানের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

খুবই সহজ পদ্ধতিতে কয়েক ধাপের যাচাই–বাছাই শেষে বিজয়ী বাছাই করবে আয়োজক প্রতিষ্ঠান। এ জন্য ‘হ্যালো সুপারস্টার’ অ্যাপস নামের একটি অ্যাপস চালু করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে ‘হ্যালো সুপারস্টার’ অ্যাপসের সংগীতবিষয়ক প্রতিভা অন্বেষণের চূড়ান্ত আয়োজনে প্রধান বিচারক হিসেবে থাকবেন সংগীতশিল্পী রুনা লায়লা, কুমার শানু, বিনোদ রাঠোর ও আসিফ।

ই-অডিশনের মাধ্যমে এই আয়োজনে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে অ্যাপটি। ভিন্ন ধরনের এ ভার্চ্যুয়াল কার্যক্রমের মাধ্যমে খুঁজে প্রতিভাবান সংগীতশিল্পী বের করা হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগ্রহী প্রতিযোগীরা যেকোনো বয়সেরই হতে পারবেন। অ্যাপসে নাম নিবন্ধন করে বিনামূল্যেই অংশগ্রহণ করতে পারবেন বাছাইপর্বে।

আরো পড়ুন: শাহরুখের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগে মামলা

হ্যালো সুপারস্টারের বাংলাদেশ অংশের প্রধান সংগীতশিল্পী আসিফ আকবর। তিনি জানান, এই অ্যাপের কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম হলো প্রতিভা অন্বেষণ কার্যক্রম। যার মধ্যে সংগীত যেমন আছে, ভবিষ্যতে যুক্ত হবে অভিনয়, খেলাধুলাসহ আরও বিভিন্ন ক্ষেত্র।

প্রতিভা অন্বেষণের এই বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের চূড়ান্ত পর্বে পৌঁছাতে আটটি ধাপ অতিক্রম করতে হবে। এসব ধাপের প্রতিটি পর্বে বিচারক হিসেবে থাকবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকেরা।

আসছে ১ জুলাই এ আয়োজনের নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। ‘হ্যালো সুপারস্টার’ অ্যাপের মাধ্যমে সেরা দশজনকে নিয়ে আগামী বছরের ২৬ মার্চ অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব।

এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবেন ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার। প্রথম রানারআপ পাবেন ১০ লাখ এবং দ্বিতীয় রানার আপ পাবেন ৫ লাখ টাকা। সেরা দশের বাকি সাত প্রতিযোগীর প্রত্যেকে পাবেন দুই লাখ টাকা। অর্থমূল্য ছাড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবেন দেশ-বিদেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের সঙ্গে দ্বৈত গান গাওয়ার সুযোগও।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে প্রতিযোগীরা খালি গলায় গাওয়া যেকোনো ধরনের গানের ৪০ সেকেন্ডের ভিডিও আপলোড করে অংশ নিতে পারবেন।


এসি/আইকেজে 

অনলাইন সংগীত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250