শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে

অনুমোদনহীন বেতার যন্ত্রের ব্যাপারে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩

#

সেট টপ বক্স। ফাইল ছবি

দেশে অনুমোদনহীন বেতার যন্ত্র ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সবাইকে সতর্ক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে এ সতর্ক বার্তা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিটিআরসির অনুমোদনের বাইরে ব্যক্তি বা প্রতিষ্ঠান বেতার যন্ত্র (সেট টপ বক্স, স্যাটেলাইট রিসিভার, রিফ্লেকটরসেট, এ্যান্টিনা, এলএনবি, ট্রান্সমিটার, এ্যামপ্লিফায়ার, মডুলেটর, স্যাটেলাইট ফ্রিকোয়েন্সি কনভার্টার) আমদানি বা প্রস্তুত করছে। এছাড়া এসব পণ্য দেশি ও বিদেশি অনলাইন পোর্টাল, দেশীয় ইলেক্ট্রনিক্স বাজার অথবা অন্য কোনো মাধ্যম থেকে ক্রয় ও বিক্রয় করছে, যা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ (সংশোধিত-২০১০)-এর ধারা ৫৫ (১) অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অবৈধ এসব বেচাকেনা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। অন্যথায়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম.এস.এইচ/

বিটিআরসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250