শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে

অনুষ্কাকে জাপটে ধরে বিশ্বকাপ হারের যন্ত্রণা ঢাকলেন বিরাট!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৬ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৩

#

'ভালোবাসা কাকে বলে?' বিরাট-অনুষ্কাকে দেখে শেখা উচিৎ সকলের। সাফল্যের আনন্দে বিরাটের যতটা পাশে অনুষ্কা, হারের যন্ত্রণাতেও ততটাই কাছে। বিশ্বকাপে ফাইনালে অজিদের কাছে পরাজয়ের ধাক্কা সামলাতে আরও খানিকটা সময় লাগবে বিরাট-রোহিতদের। 

রবিবার রাতে ১ লক্ষ ৩০ হাজার সমর্থকদের সামনে হারের মুখ দেখল টিম ইন্ডিয়া। এরপরেই চোখ ছলছল রোহিত শর্মা-বিরাট কোহলিদের। ম্যাচ শেষে স্বামীকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন অনুষ্কা। বিরুষ্কা জুটির সেই মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

বিরাট-অনুষ্কার সেই সমীকরণ দেখে মুগ্ধ তাদের প্রতিবেশী ক্যাটরিনা কাইফ। টিম ইন্ডিয়ার জন্য গলা ফাটাতে রবিবার মাঠে সশরীরে উপস্থিত না থেকেও ভীষণভাবে ছিলেন ক্যাটরিনা। হলোগ্রাফ টেকনোলজির মাধ্যমে ফাইনালে দেখা মিলল সালমান-ক্যাটের।

ম্যাচ চলাকালীনই ক্যাট জানান তার প্রতিবেশী বিরাট আক্ষরিক অর্থেই ‘সুপারস্টার’। এই দম্পতির প্রশংসা করে ক্যাটরিনা বলেন, ‘পরস্পরের দুর্দান্ত সাপোর্ট সিস্টেম বিরাট-অনুষ্কা’। 

ক্যাটরিনা আইএএনসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ওরা দুজনে পরস্পরের দুর্দান্ত সমর্থক। বিরাট যখন মাঠে খেলে তখন অনুষ্কার চেহারায় যে আনন্দ দেখা যায়, তা এক কথায় অপূর্ব।’ 

অভিনেত্রী জানান, ‘ওর ফিটনেস লেবেলে তাকিয়ে দেখুন, নিজেকে প্রতিদিন আরও ক্ষুরধার করছে বিরাট। ক্রিকেটের প্রতি ওর নিষ্ঠা আর নিয়মানুবর্তিতা কুর্নিশযোগ্য’। 

এই মুহূর্তে টাইগার ৩-র সাফল্য এনজয় করছেন ক্যাটরিনা। এই ছবিতে আবারও চর্চিত প্রাক্তন সালমান খানের সঙ্গে জুটিতে অভিনেত্রী। পাকিস্তানি গুপ্তচর জোয়ার ভূমিকায় ফের নজর কাড়েন নায়িকা। ইতিমধ্যেই দেশের বক্স অফিসে ২০০ কোটির গণ্ডি পার করেছে এই ছবি। 

আরো পড়ুন: ইমরান হাশমিকে ধরে সালমানের চুম্বন, কী উপহার দিলেন ক্যাটরিনাকে?

প্রসঙ্গত, টিম ইন্ডিয়ার হয়ে অধিকাংশ ম্যাচেই গলা ফাটাতে দেখা গিয়েছে অনুষ্কাকে। সেমি ফাইনালে বিরাটের ৫০তম একদিবসীয় শতরানের সাক্ষী ছিলেন অনুষ্কা। 

রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও বিরাটের লড়াকু ইনিংসের প্রতিটি মুহূর্ত উপভোগ করলেন তার ঘরণী। ভারতের হারের পর কাঁদো কাঁদো মুখে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনুষ্কাকে। 

এসি/ আই. কে. জে/ 


অনুষ্কা বিরাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250