বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’

অন্যদের উদ্বুদ্ধ করতে ভোট দিতে এসেছি: ঢাবি উপাচার্য

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২১ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. এএসএম মাকসুদ কামাল বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের দায়িত্ব। ভোট দিয়েই সরকার পরিবর্তন করতে হয়। যারাই ক্ষমতায় আসবে ভোটের মাধ্যমেই আসতে হবে। এজন্য শত দায়িত্ব থাকা সত্ত্বেও নাগরিক অধিকার পালন করার জন্য ভোট দিতে এসেছি। একইসঙ্গে অন্যরাও যেন ভোট দিতে উদ্বুদ্ধ হয়, এজন্য নিজ কেন্দ্রে ভোট দিয়েছি।

রোববার (৭ই জানুয়ারি) সকাল ১০টার দিকে নিজ গ্রামের লাহারকান্দি ফরিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেন তিনি। পরে ভোট দিতে ভোটারদের উদ্বুদ্ধ করে গণমাধ্যমে বক্তব্য দেন।

তিনি আরও বলেন, ভোট দিতে মানুষ কেন্দ্রে আসছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। সবখানেই ভোটের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে।

এ সময় মাকসুদ কামালের ভাতিজা ও লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত একেএম শাহজাহান কামালের ছেলে ফাহিম কামাল চৌধুরী উপল, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম জেনি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নিশ্চিত পরাজয় জেনে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুর-৩ আসনে নৌকা মার্কায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে তার বিপক্ষে প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও রাজধানীর মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি এমএ সাত্তার।

এসকে/ 

ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. এএসএম মাকসুদ কামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250