শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

ঢালিউড

অপুর ‘লাল শাড়ি’তে তারকারা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৫ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

অপু বিশ্বাস - ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় দেশের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’ । অপু-জয় প্রডাকশন হাউসের প্রথম প্রযোজিত সিনেমাটি দেখতে এবং শুভ কামনা জানাতে প্রেক্ষাগৃহে জড়ো হচ্ছেন তারকারা। শুক্রবার ( ৭ জুলাই) সিনেমাটির বিশেষ প্রদর্শনী হয়েছে রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে। বিশেষ এই শো দেখতে এ সময় প্রেক্ষাগৃহে লাল শাড়ি পরে উপস্থিত হন চিত্রনায়িকা অঞ্জনা, নিপুণ সহ আরও অনেক তারকা।

সিনেমা দেখতে আরও এসেছিলেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা, প্রার্থনা ফারদিন দীঘি সহ আরও তারকা ব্যক্তিত্ব ও চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


অপুর ‘লাল শাড়ি’তে তারকারা - ছবি: সংগৃহীত

শো শেষে চিত্রনায়িকা অঞ্জনা সংবাদ মাধ্যমে জানান, লাল শাড়ির গল্প অনেক সুন্দর। অভিনয়ও অনেক ভালো হয়েছে। অপুর জন্য শুভ কামনা।

শো দেখতে আসা বিশেষ মুহূর্তের কিছু ভিডিও নিজের ফেসবুকে পেজে পোস্ট করেন অপু। শনিবার (৮ জুলাই) রাতে ৫ মিনিট ২ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে বিশেষ এই শোতে ছিল তারকাদের উপচে পড়া ভিড়।


অপু বিশ্বাস,অঞ্জনা ও নিপুণ - ছবি: সংগৃহীত

এদিকে সহকর্মীদের এত ভালোবাসা পেয়ে সিক্ত অপু জানান, প্রথম প্রযোজিত সিনেমা হওয়ায় আবেগ বেশি কাজ করছে। খুব ভালো লাগছে আমার ডাকে আমার সহকর্মীদের অনেকেই এসেছেন। দর্শকরাও হলে গিয়ে আমার ছবি দেখেছেন। তাদের ভালোবাসাই আমাকে সাহস জুগিয়েছে।

আরো পড়ুন: অশ্রদ্ধা, অসভ্যতা সহ্য করব না: সালমান খান

বন্ধন বিশ্বাস পরিচালিত 'লাল শাড়ি' সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। সিনেমায় আরও আছেন শহীদুজ্জামান সেলিম ও দিলরুবা দোয়েল। প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

এম/


অপু লাল শাড়ি তারকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250