শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল

অবশেষে প্রকাশ হলো এশিয়া কাপের সূচি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৫ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩

#

প্রতীকী ছবি

অনেক নাটকীয়তার পর অবশেষে এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। মুলতানে নেপালের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের। 

পাকিস্তান ও শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে এবারের এশিয়া কাপ। বুধবার (১৯ জুলাই) সন্ধ্যায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) টুর্নামেন্টের সূচি প্রকাশ করে।

৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের মোট ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। আর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা। আগামী ১৭ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের এশিয়া কাপের।

আরো পড়ুন:ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে অন্য গুঞ্জন

টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার ক্যান্ডিতে। এবারের আসরে অনুষ্ঠিত হবে মোট ১৩টি ম্যাচ। এ গ্রুপে রয়েছে পাকিস্তান, ভারত ও নেপাল। আর বি গ্রুপে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।

এম/


এশিয়া কাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250