মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

অবশেষে মায়ামিতে মিলন ঘটলো মেসি-সুয়ারেজের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আবারও কাঁধে কাঁধ মিলিয়ে খেলবেন লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ। আবারো গোল উদযাপনে দু’জনকে দেখা যাবে আলিঙ্গন করতে। বার্সেলোনার জার্সিতে থাকতেই ভেঙে গিয়েছিল লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের জুটি। সেই জুটি আবার একসঙ্গে হতে যাচ্ছে। কারণ, ইন্টার মায়ামিতে এবার যোগ দিয়েছেন লুইস সুয়ারেজ।

শুক্রবার (২২শে ডিসেম্বর) আমেরিকার ক্লাবটির সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছেন উরুগুইয়ান এই ফুটবলার। এ নিয়ে ইন্টার মায়ামিতে যোগ দিলেন বার্সায় খেলা সাবেক চার সতীর্থ। লিওনেল মেসি সবার আগে, এরপর যোগ দিয়েছিলেন সার্জিও বুস্কেটস এবং জর্দি আলবা। সর্বশেষ যোগ দিলেন সুয়ারেজ।

৩৬ বছর বয়সী সুয়ারেজ ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে খেলেছেন গত মৌসুমে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচ খেলে করেছেন ২৬ গোল। লিগে তার ১৭ গোলের সুবাধে গ্রেমিও ব্রাজিলিয়ান লিগে দ্বিতীয় স্থান অর্জন করে। একই সঙ্গে লিগ সেরার পুরস্কার, গোল্ডেন বলও জয় করেছেন তিনি। একই সঙ্গে টুটি ট্রফিও জিতেছে গ্রেমিও।

আরো পড়ুন: আবার এক হচ্ছেন মেসি-সুয়ারেজ

মায়ামিতে যোগ দিয়ে এক বিবৃতিতে সুয়ারেজ বলেন, মায়ামির হয়ে নতুন চ্যালেঞ্জ নিতে পেরে আমি উত্তেজিত। মাঠে নামার জন্য তর সইছে না। দারুণ এই ক্লাবের হয়ে অনেক ট্রফি জিততে চাই।

মেসি এবং নেইমারের সঙ্গে মিলে সুয়ারেজ বার্সেলোনায় অপ্রতিরোধ্য ‘ত্রয়ী’ গড়ে তুলেছিলেন। একসঙ্গে তাদেরকে ‘এমএসএন’ জুটি বলেও ডাকা হত। মেসিই ছিলেন মধ্যমণি। ওই সময় বার্সেলোনা শুধু স্পেন নয়, গোটা ইউরোপ দাপিয়ে বেড়িয়েছে। তবে মেসি এবং সুয়ারেজ দু’জনের ক্যারিয়ারের শেষের দিকে। দেখার বিষয়, এই বয়সেও তাদের জুটির রসায়ন একই রকম থাকে কি না!

এসকে/ 

লিওনেল মেসি ইন্টার মায়ামি লুইস সুয়ারেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250