শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

অবশেষে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে গায়ক নোবেল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সম্ভাবনাময় গায়ক ছিলেন মাইনুল হাসান নোবেল। জনপ্রিয়তাও পেয়েছিলেন। কিন্তু মাদকের কড়াল গ্রাসে তিনি এখন সবার কাছে ঘৃণিত। তবে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকার নিকটবর্তী একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) নেওয়া হয়েছে নোবেলকে।

মাদকাসক্ত হওয়ার পর ব্যক্তিজীবনে ঝড় নেমে আসে নোবেলের। স্ত্রী সালসাবিল তাকে শোধরাতে না পেরে বাধ্য হয়ে চলে যান।

আরো পড়ুন : কবে বিয়ে করছেন জানালেন স্বাগতা

পেশাগত জীবনও মাদকের কারণে হয়েছে বিতর্কিত। কয়েকমাস আগে কুড়িগ্রামে কনসার্টে গিয়ে মাতাল অবস্থায় মঞ্চে ওঠেন নোবেল। সেখানে জড়ানো কণ্ঠে গান গাইতে শুরু করলে দর্শক-শ্রোতারা পানির বোতল ছুঁড়তে শুরু করেন। বিষয়টি নিয়ে দেশব্যাপী তোলপাড় হয়।

সম্প্রতি খুলনার এক ফুড ভ্লগারের স্ত্রী আরশিকে জোর করে তুলে আনার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তার সঙ্গে মাদক সেবনও করেন তিনি। জানা গেছে, তরুণীর স্বামী ও ভাই নোবেলের নামে মামলা করেছেন। এর থেকে বাঁচার জন্যই তাকে রিহ্যাবে নেওয়া হয়েছে।

ভারতের জি বাংলার ‘সারেগামাপা’ শো’র মাধ্যমে পরিচিতি পান নোবেল। তবে বিভিন্ন সময় নানা মন্তব্য বা বিতর্কিত কাণ্ড ঘটিয়ে সমালোচিত হয়েছেন।

এস / আই. কে. জে/ 

গায়ক নোবেল রিহ্যাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250