মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

অভিধানে যুক্ত হলো ‘অনন্য’ পেলে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

‘অসাধারণ, অতুলনীয়, অনন্য’ এসব বিশেষণের সঙ্গে আনুষ্ঠানিকভাবে অভিধানে যুক্ত হলো প্রয়াত কিংবদন্তি ফুটবলার ব্রাজিলের পেলের নাম।

সম্প্রতি অনলাইন সংস্করণে ‘পেলে’ শব্দটিকে নতুন বিশেষণে যুক্ত করেছে ব্রাজিলের জনপ্রিয় পর্তুগিজ ভাষার অভিধান মাইকেলিস ডিকশনারি। ব্রাজিলের এই কিংবদন্তিকে সম্মান জানাতে একটি প্রচারাভিযান শুরু করে পেলের ফাউন্ডেশন ফুটবল। পেলেকে বিশেষ এই সম্মাননা দেওয়ার বিষয়ে ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ সাক্ষর করে। যার ফলে পেলের নামটি অভিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ডিসেম্বরে ৮২ বছর বয়সে কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই করে মারা যান পেলে। ব্রাজিলের হয়ে রেকর্ড তিনবার (১৯৫৮, ১৯৬২, ১৯৭০) বিশ্বকাপ জয় করেন তিনি। ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে তার নাম উচ্চারিত হয়।

দুই দশকের ফুটবল ক্যারিয়ারে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস, জাতীয় দল এবং নিউইয়র্ক কসমসের হয়ে রেকর্ড ১,২৮১ গোল করেছেন পেলে। কোলন ক্যান্সারে মৃত্যুর পর সান্তোস, স্পোর্টস চ্যানেল স্পোরটিভি এবং পেলে ফাউন্ডেশন অভিধানে পেলের নাম স্বীকৃত দেওয়ার কথা জানিয়েছিলো।

আরো পড়ুন: তিন ম্যাচ পর গোল করেই ‘অন্য’ রোনালদো

দ্রুতই পর্তুগিজ-ভাষার অভিধানের ডিজিটাল সংস্করণ এবং পরবর্তী মুদ্রিত সংস্করণে পেলের নামটি অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে মাইকেলিস অভিধানের প্রকাশকরা।'

অভিধানে পেলে শব্দের অর্থ করা হয়েছে ‘অসাধারণ, অতুলনীয় ও অনন্য’। যা ফুটবলের কিংবদন্তির মত কাউকে বা অন্য কিছুকেও ‘অসাধারণ, অতুলনীয় ও অনন্য’ হিসেবে বিশেষণ করা যাবে। এমন উদ্যোগকে ‘রাজা’র প্রতি শ্রদ্ধা বলে মনে করছে পেলে ফাউন্ডেশন। এই অভিব্যক্তিটি ইতোমধ্যেই এমন কাউকে বোঝাতে ব্যবহৃত হয় যে, তারা যা করে তাতে সেরা, তা অভিধানের পাতায় চিরন্তন হয়ে গেছে।

এম/


 

অভিধান ‘অনন্য’ পেলে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250