সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

অর্থমন্ত্রীর সঙ্গে ওনাব নেতৃবৃন্দের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৫ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সুখবর ডটকম

সরকার কর্তৃক নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল মালিকদের সংগঠন অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনের (ওনাব) নেতৃবৃন্দ নতুন সরকারের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বুধবার মতবিনিময় করেছেন। দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনের সভাপতি মোল্লাহ এম আমজাদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ নতুন অর্থমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর অনলাইন গণমাধ্যমের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- ওনাবের সহসভাপতি লতিফুল বারী হামিম,  সৌমিত্র দেব, যুগ্ম সম্পাদক মো. সিদ্দিকুর রহমান ও মো. আশরাফুল কবির এবং কোষাধ্যক্ষ মো. মোস্তাকিম সরকার, কার্যনির্বাহী  সদস্য – নজরুল ইসলাম মিঠু, রফিকুল বাসার, হামিদ মো. জসিম, মহসিন হোসেন, অয়ন আহমেদ প্রমুখ।

আই.কে.জে/

ওনাব নেতৃবৃন্দের মতবিনিময়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250