রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ছড়াচ্ছে হাম: আতঙ্ক নয়, যেসব তথ্য জানা জরুরি *** গত ৮ বছর হামের টিকা দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী *** টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পেছাল *** সাবেক সেনা কর্মকর্তা মাসুদ–খালেদ ‘আওয়ামী লীগের দোসর ও দুষ্কৃতকারী’: চিফ প্রসিকিউটর *** মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের *** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** দুশ্চিন্তায় ঘুম আসে না আলিয়ার, কিন্তু কেন? *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের

প্যারিস অলিম্পিক

অলিম্পিক ভিলেজে নারীদের হিজাব পরতে বাধা নেই: আইওসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

 আগামী বছর ফ্রান্সের প্যারিসে বসছে গ্রীষ্মকালীন অলিম্পিকের পরবর্তী আসর। ওই আয়োজনে নারীরা অলিম্পিক অ্যাথলেট ভিলেজে হিজাব পরতে পারবেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) এ কথা জানিয়েছে।

তবে ফরাসি সরকার জানিয়েছে, ফ্রান্সের হয়ে যেসব নারী খেলোয়াড় অলিম্পিকে অংশ নেবেন, তাঁদের কেউ হিজাব পরতে পারবেন না।

এ বিষয়ে ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওদেয়া–কারতেরা বলেন, ফরাসিরা ধর্মনিরপেক্ষতার প্রতি শ্রদ্ধাশীল। এই নীতি মেনে চলার জন্য অলিম্পিকে অংশ নেওয়া নারী খেলোয়াড়দের হিজাব পরতে অনুমতি দেওয়া হবে না।

তবে ভিন্ন অবস্থান নিয়েছে আইওসি। সংস্থাটি জানিয়েছে, ফ্রান্স সরকারের এই নিয়ম প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া অন্যান্য দেশের নারী খেলোয়াড়দের জন্য বহাল থাকবে না। অর্থাৎ তাঁরা চাইলে অলিম্পিক ভিলেজে হিজাব পরতে পারবেন।

এ বিষয়ে আইওসির একজন মুখপাত্র বলেন, অলিম্পিক ভিলেজে আইওসির নিয়ম চালু থাকবে। তাই সেখানে হিজাব বা যেকোনো ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক পোশাক পরতে কোনো বাধা নেই।

এদিকে অলিম্পিকে অংশ নেওয়া নারী খেলোয়াড়দের হিজাব পরতে বাধা দিয়ে ফরাসি সরকারের নীতির সমালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর।

একে/


নারী হিজাব প্যারিস অলিম্পিক হিজাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250