মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

‘অশুভ শক্তিকে পরাজিত করে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০৬ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৩

#

ছবি: সুখবর

সকল অন্যায় ও অশুভ শক্তিকে পরাভূত করে সাম্প্রদায়িক সৌন্দর্য ও স্থিতিশীলতার ধারাবাহিকতা বজায় রেখে সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। 

শীনবার (১৪ অক্টোবর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে ড. অরূপরতন চৌধুরীর মিউজিক ভিডিও 'এলো মা দুর্গা' এর প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী এই আহ্বান জানান।

মন্ত্রী বলেন, শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের মহাসড়কে আমাদের অগ্রযাত্রায় আমরা নিশ্চয়ই সফল হব।

তিনি বলেন, সনাতন ধর্মালম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা পার্বণ উদযাপন করতে পারেন সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় যথেষ্ট উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফলে প্রতি বছর পূজামন্ডপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

আরো পড়ুন: ফখরুলকে আজরাইলে আছর করেছে: ওবায়দুল কাদের

অনুষ্ঠানে ড. অরূপরতন চৌধুরী বলেন, দুর্গাপূজা সকল সম্প্রদায়ের মানুষের মিলন মেলা। পূজার আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিলে দুর্গাপূজা স্বার্থক হবে। অন্যান্যের মধ্যে গানটির গীতিকার দেলোয়ার আরজুদা শরফ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

এসকে/

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দুর্গাপূজা অশুভ শক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250